ছু ম্মা নুতবি‘উহুমুল আ-খিরীন।উচ্চারণ
আবার পরবর্তী লোকদের তাদের অনুগামী করে দেব। ৯ তাফহীমুল কুরআন
অতঃপর পরবর্তীদেরকেও আমি তাদের অনুগামী করে দেব। মুফতী তাকী উসমানী
অতঃপর আমি পরবর্তীদেরকে তাদের অনুগামী করব।মুজিবুর রহমান
অতঃপর তাদের পশ্চাতে প্রেরণ করব পরবর্তীদেরকে।মাওলানা মুহিউদ্দিন খান
এরপর আমি পরবর্তীদেরকে এদের অনুগামী করব। ইসলামিক ফাউন্ডেশন
তারপর পরবর্তীদেরকে তাদের অনুসারী বানাই।আল-বায়ান
অতঃপর পরবর্তী লোকেদেরকেও আমি তাদের অনুগামী করব।তাইসিরুল
তারপর পরবর্তীদেরও আমরা তাদের অনুগমন করাব।মাওলানা জহুরুল হক
৯
অর্থাৎ এটা আমার স্থায়ী নীতি ও বিধান। আখেরাতের অস্বীকৃতি অতীত জাতিগুলোর জন্য যেভাবে ধ্বংসাত্মক প্রমাণিত হয়েছে অনুরূপ আনাগত জাতিগুলোর জন্যও তা ধ্বংসাত্মক প্রমাণিত হবে। পূর্বেও কোন জাতি এ ধ্বংসের হাত থেকে রক্ষা পায়নি, ভবিষ্যতেও পাবে না।
অর্থাৎ অতীত কালের কাফেরগণকে যেমন ধ্বংস করা হয়েছে, তেমনি আরবের এ কাফেরগণ যদি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে প্রত্যাখ্যান করতেই থাকে, তবে তাদেরকেও ধ্বংস করা হবে।
১৭. তারপর আমরা পরবর্তীদেরকে তাদের অনুগামী করব।(১)
(১) এটা আখেরাতের স্বপক্ষে ঐতিহাসিক প্রমাণ। এতে বর্তমান লোকদেরকে অতীত লোকদের অবস্থা থেকে শিক্ষা গ্ৰহণ করতে বলা হয়েছে। আদ, সামুদ, কাওমে লুত, কাওমে-ফিরআউন ইত্যাদিকে আল্লাহ ধ্বংস করেছেন। সে ধারাবাহিকতায় মক্কার কাফেরদেরকেও তিনি ধ্বংস করবেন। (দেখুন: তাবারী; ফাতহুল কাদীর) এই আযাব বদর, ওহুদ প্রভৃতি যুদ্ধে তাদের উপর পতিত হয়েছে। আর যদি দুনিয়াতে সে আযাব নাও আসে, আখেরাতে তা অবশ্যই আসবে। (ফাতহুল কাদীর)
(১৭) অতঃপর আমি পরবর্তীদেরকে তাদের অনুগামী করব। (1)
(1) অর্থাৎ, মক্কার কাফের এবং তাদের মত যারা রসূল (সাঃ)-কে অবিশ্বাস করেছে।