وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ

ওয়াইলুইঁ ইয়াওমাইযিল লিলমুকাযযিবীন।উচ্চারণ

সেদিন ধ্বংস অপেক্ষা করছে মিথ্যা আরোপকারীদের জন্য। ১০ তাফহীমুল কুরআন

সে দিন বড় দুর্ভোগ হবে তাদের, যারা সত্য প্রত্যাখ্যান করে।মুফতী তাকী উসমানী

সেদিন দুর্ভোগ মিথ্যা আরোপকারীদের জন্য।মুজিবুর রহমান

সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে।মাওলানা মুহিউদ্দিন খান

সেই দিন দুর্ভোগ অস্বীকারকারীদের জন্যে। ইসলামিক ফাউন্ডেশন

মিথ্যারোপকারীদের জন্য সেদিনের ধ্বংস!আল-বায়ান

সে দিন দুর্ভোগ সত্য প্রত্যাখ্যানকারীদের জন্য।তাইসিরুল

ধিক সেইদিন সত্যপ্রত্যাখ্যানকারীদের প্রতি!মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

১০

এখানে এ আয়াতটির অর্থ হলো, দুনিয়াতে তাদের যে পরিণতি হয়েছে কিংবা ভবিষ্যতে হবে তা তাদের আসল শাস্তি নয়। তাদের ওপর আসল ধ্বংস নেমে আসবে চূড়ান্ত ফায়সালার দিনে। এ পৃথিবীতে যে শাস্তি দেয়া হয় তার অবস্থা হলো, যখন কোন ব্যক্তি একের পর এক অপরাধ করতে থাকে এবং কোন ভাবেই সে তার ভ্রষ্ট ও বিকৃত আচরণ থেকে বিরত হয় না তখন শেষ অবধি তাকে গ্রেফতার করা হয়। যে আদালতে তার মামলার চূড়ান্ত ফয়সালা হবে এবং তার সমস্ত কৃতকর্মের শাস্তি দেয়া হবে তা এ দুনিয়ায় না আখেরাতে কায়েম হবে এবং সেটিই হবে তার ধ্বংসের আসল দিন। (আরো ব্যাখ্যার জন্য দেখুন, তাফহীমুল কুরআন, আল আরাফ, টীকা ৫-৬;হুদ, টীকা ১০৫।)

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

১৯. সেদিন দুর্ভোগ মিথ্যারোপকারীদের জন্য।

তাফসীরে আহসানুল বায়ান

(১৯) সেদিন দুর্ভোগ মিথ্যাজ্ঞানকারীদের জন্য।