ওয়া ইযা- কীলা লাহুমুরকা‘ঊ লা-ইয়ারকা‘ঊন।উচ্চারণ
যখন তাদের বলা হয়, আল্লাহর সামনে অবনত হও, তখন তারা অবনত হয় না। ২৬ তাফহীমুল কুরআন
যখন তাদেরকে বলা হয়, আল্লাহর সামনে নত হও, তারা নত হয় না।মুফতী তাকী উসমানী
যখন তাদেরকে বলা হয়ঃ ‘আল্লাহর প্রতি নত হও’, তারা নত হয়না।মুজিবুর রহমান
যখন তাদেরকে বলা হয়, নত হও, তখন তারা নত হয় না।মাওলানা মুহিউদ্দিন খান
যখন এদেরকে বলা হয়, ‘আল্লাহ্ র প্রতি নত হও’ এরা নত হয় না। ইসলামিক ফাউন্ডেশন
তাদেরকে যখন বলা হয় ‘রুকূ‘ কর,’ তখন তারা রুকূ‘ করত না।আল-বায়ান
তাদেরকে যখন বলা হয় (আল্লাহর সম্মুখে) নত হও, (তাঁর আদেশসমূহ পালনের মাধ্যমে) তখন তারা নত হয় না।তাইসিরুল
আর যখন তাদের বলা হয় "নত হও", তারা নত হয় না।মাওলানা জহুরুল হক
২৬
আল্লাহর সামনে আনত হওয়ার অর্থ শুধু তাঁর ইবাদাত বন্দেগী করাই নয়, বরং তাঁর প্রেরিত রসূল এবং নাযিলকৃত কিতাবকে স্বীকার করা এবং তার বিধি-বিধানের আনুগত্যও এর মধ্যে অন্তর্ভুক্ত।
৪৮. যখন তাদেরকে বলা হয় রুকু কর, তখন তারা রুকু করে না।(১)
(১) এখানে অধিকাংশ তফসীরবিদের মতে রুকুর পারিভাষিক অর্থই উদ্দেশ্য। অর্থ এই যে, যখন তাদেরকে সালাতের দিকে আহবান করা হত, তখন তারা সালাত পড়ত না। কাজেই আয়াতে রুকু বলে পুরো সালাত বোঝানো হয়েছে। (বাগভী; ইবন কাসীর; সা’দী)
(৪৮) যখন তাদেরকে বলা হয়, তোমরা আল্লাহর জন্য রুকূ কর (নামায পড়), তখন তারা রুকূ করে না (নামায পড়ে না)। (1)
(1) অর্থাৎ, যখন তাদেরকে নামায পড়তে বলা হয়, তখন তারা নামায পড়ে না।