وَفَوَٰكِهَ مِمَّا يَشۡتَهُونَ

ওয়া ফাওয়া-কিহা মিম্মা- ইয়াশতাহূন।উচ্চারণ

আর যে ফল তারা কামনা করে (তা তাদের জন্য প্রস্তুত) । তাফহীমুল কুরআন

এবং তাদের চাহিদামত ফলমূলের মধ্যে।মুফতী তাকী উসমানী

তাদের বাঞ্ছিত ফলমূলের প্রাচুর্যের মধ্যে।মুজিবুর রহমান

এবং তাদের বাঞ্ছিত ফল-মূলের মধ্যে।মাওলানা মুহিউদ্দিন খান

তাদের বাঞ্ছিত ফলমূলের প্রাচুর্যের মধ্যে। ইসলামিক ফাউন্ডেশন

আর নিজদের বাসনানুযায়ী ফলমূল-এর মধ্যে।আল-বায়ান

আর তাদের জন্য থাকবে ফলমূল- যেটি তাদের মন চাইবে।তাইসিরুল

আর ফলফসলের মধ্যে যা তারা পেতে চায়।মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

৪২. আর তাদের বাঞ্ছিত ফলমূলের প্রাচুর্যের মধ্যে।

তাফসীরে আহসানুল বায়ান

(৪২) তাদের বাঞ্ছিত ফলমূলের প্রাচুর্যের মধ্যে। (1)

(1) সর্বপ্রকার ফল-মূল। যখনই তারা তা খেতে ইচ্ছা করবে, তখনই তা এসে উপস্থিত হয়ে যাবে।