وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ

ওয়াইলুইঁ ইয়াওমাইযিল লিলমুকাযযিবীন ।উচ্চারণ

সেদিন ধ্বংস রয়েছে মিথ্যা আরোপকারীদের জন্য। ২৩ তাফহীমুল কুরআন

সে দিন বড় দুর্ভোগ হবে তাদের, যারা সত্য প্রত্যাখ্যান করে।মুফতী তাকী উসমানী

সেদিন দুর্ভোগ মিথ্যা আরোপকারীদের জন্য।মুজিবুর রহমান

সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে।মাওলানা মুহিউদ্দিন খান

সেই দিন দুর্ভোগ অস্বীকারকারীদের জন্যে। ইসলামিক ফাউন্ডেশন

মিথ্যারোপকারীদের জন্য সেদিনের দুর্ভোগ!আল-বায়ান

সেদিন দুর্ভোগ সত্য প্রত্যাখ্যানকারীদের জন্য।তাইসিরুল

ধিক্ সেইদিন সত্যপ্রত্যাখ্যানকারীদের প্রতি!মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

২৩

এখানে যে অর্থ এ আয়াতাংশ বলা হয়েছে তাহলো, তাদের জন্য একটি বিপদ হবে তাই যা ওপরে বর্ণনা করা হয়েছে। অর্থাৎ তারা হাশরের ময়দানে অপরাধী হিসেবে উঠবে। তাদের অপরাধ প্রকাশ্যে এভাবে প্রমাণ করা হবে যে, তা দের জন্য মুখ খোলার সুযোগ পর্যন্ত থাকবে না এবং পরিণামে তারা জাহান্নামের ইন্ধনে পরিণত হবে। দ্বিতীয়ত, তাদের জন্য মসিবতের ওপর মসিবত হবে এই যে, যেসব ঈমানদারদের সাথে তাদের সারা জীবন দ্বন্দ্ব-সংঘাত ও লড়াই হয়েছে, যাদের তারা নির্বোধ, সংকীর্ণমনা ও প্রতিক্রিয়াশীল বলে আখ্যায়িত করতো, যাদের নিয়ে তারা হাসি-তামাসা ও বিদ্রূপ করতো এবং যাদের তারা নিজেদের দৃষ্টিতে হীন, নীচ ও লাঞ্ছিত মতে করতো তাদেরকেই তারা জান্নাতের মধ্যে আরাম আয়েশের জীবন যাপন করে আমোদ ফূর্তি করতে দেখবে।

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

৪৫. সেদিন দুর্ভোগ মিথ্যারোপকারীদের জন্য।

তাফসীরে আহসানুল বায়ান

(৪৫) সেদিন দুর্ভোগ মিথ্যাজ্ঞানকারীদের জন্য। (1)

(1) আল্লাহভীরুদের ভাগে জুটবে জান্নাতের নিয়ামত এবং ওদের ভাগে জুটবে বড়ই দুর্ভাগ্য।