কুলূওয়া তামাত্তা‘ঊ কালীলান ইন্নাকুম মুজরিমূন।উচ্চারণ
খেয়ে নাও ২৪ এবং ফূর্তি কর। কিছুদিনের জন্য ২৫ আসলে তো তোমরা অপরাধী। তাফহীমুল কুরআন
(হে কাফেরগণ!) অল্প কিছু কাল খাও ও মজা লোট। নিশ্চয়ই তোমরা অপরাধী।মুফতী তাকী উসমানী
তোমরা পানাহার কর এবং ভোগ করে লও অল্প কিছুদিন, তোমরাতো অপরাধী।মুজিবুর রহমান
কাফেরগণ, তোমরা কিছুদিন খেয়ে নাও এবং ভোগ করে নাও। তোমরা তো অপরাধী।মাওলানা মুহিউদ্দিন খান
তোমরা আহার কর এবং ভোগ করে লও অল্প কিছু দিন, তোমরা তো অপরাধী। ইসলামিক ফাউন্ডেশন
(হে কাফিররা!) তোমরা আহার কর এবং ভোগ কর ক্ষণকাল; নিশ্চয় তোমরা অপরাধী।আল-বায়ান
(ওহে সত্য প্রত্যাখ্যানকারীরা!) তোমরা অল্প কিছুকাল খেয়ে নাও আর ভোগ করে নাও, তোমরা তো অপরাধী।তাইসিরুল
খাও-দাও আর ভোগ করে নাও অল্পকালের জন্য -- তোমরা তো অপরাধী!"মাওলানা জহুরুল হক
২৪
এখন বক্তব্যের সমাপ্তি টানতে গিয়ে শুধু মক্কার কাফের নয় বরং সারা পৃথিবীর কাফেদের সম্বোধন করে একথাগুলো বলা হয়েছে।
২৫
অর্থাৎ দুনিয়ার এ স্বল্পকাল স্থায়ী জীবনে।
৪৬. তোমরা খাও এবং ভোগ করে নাও অল্প কিছুদিন, তোমরা তো অপরাধী।(১)
(১) অর্থাৎ কিছুদিন খেয়ে-দেয়ে নাও এবং আরাম করে নাও। তোমরা তো অপরাধী; অবশেষে কঠোর আযাব ভোগ করতে হবে। নবী-রাসূলগণের মাধ্যমে একথা দুনিয়াতে মিথ্যারোপকারীদেরকে বলা হয়েছে। উদ্দেশ্য এই যে, ক্ষণস্থায়ী আরাম-আয়েশের পর তোমাদের কপালে আযাবই আযাব রয়েছে। (দেখুন: সা’দী)
(৪৬) তোমরা অল্প কিছুদিন পানাহার ও ভোগ করে নাও; তোমরা তো অপরাধী। (1)
(1) এ সম্বোধন কিয়ামতের অবিশ্বাসীদেরকে করা হয়েছে। আর এ আদেশ ধমক ও তিরস্কার স্বরূপ। অর্থাৎ, ঠিক আছে কয়েক দিন খুব মজা করে নাও। তোমাদের মত পাপীদের জন্য শাস্তির যাঁতাকল প্রস্তুত হয়ে আছে।