فَجَعَلۡنَٰهُ فِي قَرَارٖ مَّكِينٍ

ফাজা‘আলনা-হু ফী কার-রিম মাকীন।উচ্চারণ

এবং একটি নির্দিষ্ট সময়ের জন্য ১১ তাফহীমুল কুরআন

অতঃপর আমি তা এক সুরক্ষিত অবস্থানস্থলে রাখি। মুফতী তাকী উসমানী

অতঃপর আমি তা স্থাপন করেছি নিরাপদ আধারে।মুজিবুর রহমান

অতঃপর আমি তা রেখেছি এক সংরক্ষিত আধারে,মাওলানা মুহিউদ্দিন খান

এরপর আমি তা রেখেছি নিরাপদ আধারে, ইসলামিক ফাউন্ডেশন

অতঃপর তা আমি রেখেছি সুরক্ষিত আধারেআল-বায়ান

অতঃপর আমি তা রেখেছি এক সুসংরক্ষিত স্থানে।তাইসিরুল

তারপর আমরা তা স্থাপন করি এক সুরক্ষিত স্থানে, --মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

১১

মূল আয়াতের বাক্যাংশ হলো قَدَرٍ مَّعۡلُوۡمٍۙ । এর অর্থ শুধু নির্দিষ্ট সময় নয়। বরং এর সময়-কাল একমাত্র আল্লাহই জানেন এ অর্থও এর মধ্যে শামিল। কোন বাচ্চা সম্পর্কে কোন উপায়েই মানুষ একথা জানতে পারে না যে, সে কত মাস, কত দিন, কত ঘণ্টা, কত মিনিট এবং কত সেকেণ্ড মায়ের পেটে অবস্থান করবে এবং তার ভূমিষ্ঠ হওয়ার নির্ভুল সময়টি কি? প্রত্যেক শিশুর জন্য আল্লাহ‌ একটি বিশেষ সময় নির্দিষ্ট করে রেখেছেন আর সে সময়টি কেবল তিনিই জানেন।

তাফসীরে মুফতি তাকি উসমানী

এর দ্বারা মাতৃগর্ভ বোঝানো হয়েছে।

তাফসীরে জাকারিয়া

২১. তারপর আমরা তা রেখেছি নিরাপদ আধারে(১),

(১) অর্থাৎ মায়ের গর্ভস্থল। একে মহান আল্লাহ তা'আলা মুক্ত বাতাস থেকেও সংরক্ষণ করেছেন। (তাতিম্মাতু আদওয়াউল বায়ান)

তাফসীরে আহসানুল বায়ান

(২১) অতঃপর আমি ওটাকে স্থাপন করেছি নিরাপদ আধারে। (1)

(1) অর্থাৎ, মায়ের গর্ভাশয়ে।