ওয়াইলুইঁ ইয়াওমাইযিল লিলমুকাযযিবীন।উচ্চারণ
সেদিন ধ্বংস রয়েছে মিথ্যা আরোপকারীদের জন্য। ১৪ তাফহীমুল কুরআন
সে দিন বড় দুর্ভোগ হবে তাদের, যারা সত্য প্রত্যাখ্যান করে।মুফতী তাকী উসমানী
সেদিন দুর্ভোগ মিথ্যা আরোপকারীদের জন্য।মুজিবুর রহমান
সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে।মাওলানা মুহিউদ্দিন খান
সেই দিন দুর্ভোগ অস্বীকারকারীদের জন্যে। ইসলামিক ফাউন্ডেশন
মিথ্যারোপকারীদের জন্য সেদিনের দুর্ভোগ!আল-বায়ান
সে দিন দুর্ভোগ সত্য প্রত্যাখ্যানকারীদের জন্য।তাইসিরুল
ধিক্ সেইদিন সত্যপ্রত্যাখ্যানকারীদের প্রতি!মাওলানা জহুরুল হক
১৪
এখানে এ আয়াতাংশ যে অর্থ প্রকাশ করেছে তাহলো, মৃত্যুর পরের জীবনের সম্ভাব্যতার এ স্পষ্ট প্রমাণ সামনে থাকা সত্ত্বেও যারা তা অস্বীকার করছে তারা এ নিয়ে যত ইচ্ছা হাসি-তামাসা ও ঠাট্রা-বিদ্রূপ করুক এবং এর ওপর বিশ্বাস স্থাপনকারী লোকদের তারা যত ইচ্ছা সেকেলে অন্ধবিশ্বাসী এবং কুসংস্কারাচ্ছন্ন বলতে থাক। যে দিনকে এরা মিথ্যা বলছে যখন সেদিনটি আসবে তখন তারা জানতে পারবে, সেটিই তাদের জন্য ধ্বংসের দিন।
২৪. সেদিন দুর্ভোগ মিথ্যারোপকারীদের জন্য।(১)
(১) এখানে এ আয়াতাংশ যে অর্থ প্রকাশ করছে তা হলো, মৃত্যুর পরের জীবনের সম্ভাব্যতার এ স্পষ্ট প্রমাণ সামনে থাকা সত্বেও যারা তা অস্বীকার করছে তাদের জন্য ধ্বংস অনিবাৰ্য। (দেখুন: সা'দী) সুতরাং তারা আখেরাত ও পুনরুত্থান নিয়ে যত ইচ্ছা! হাসি রঙ-তামাসা ও ঠাট্টা-বিদ্রূপ করুক এবং এর ওপর বিশ্বাস স্থাপনকারী লোকদের তারা যত ইচ্ছা ‘সেকেলে’ অন্ধবিশ্বাসী এবং কুসংস্কারাচ্ছন্ন বলতে থাকুক। যে দিনকে এরা মিথ্যা বলছে যখন সেদিনটি আসবে তখন তারা জানতে পারবে, সেটিই তাদের জন্য ধ্বংসের দিন।
(২৪) সেদিন দুর্ভোগ মিথ্যাজ্ঞানকারীদের জন্য।