ওয়াল মুরছালা- তি ‘উরফা- ।উচ্চারণ
শপথ সে (বাতাসের) যা একের পর এক প্রেরিত হয়। তাফহীমুল কুরআন
শপথ একের পর এক প্রেরিত বায়ুর।মুফতী তাকী উসমানী
শপথ কল্যাণ স্বরূপ প্রেরিত বায়ুর;মুজিবুর রহমান
কল্যাণের জন্যে প্রেরিত বায়ুর শপথ,মাওলানা মুহিউদ্দিন খান
শপথ কল্যাণস্বরূপ প্রেরিত বায়ুর, ইসলামিক ফাউন্ডেশন
কসম কল্যাণের উদ্দেশ্যে প্রেরিত বাতাসের,আল-বায়ান
পর পর পাঠানো বাতাসের শপথ যা উপকার সাধন করে,তাইসিরুল
ভাবো প্রেরিতপুরুষগণের কথা -- একের পর এক,মাওলানা জহুরুল হক
১. শপথ কল্যাণস্বরূপ প্রেরিত বায়ুর,
(১) শপথ কল্যাণ স্বরূপ প্রেরিত অবিরাম বায়ুর। (1)
(1) এই অর্থের দিক দিয়ে عُرْفًا এর মানে হবে অবিরাম। কেউ কেউ مُرْسَلاَتٌ থেকে ফিরিশতা অথবা আম্বিয়া অর্থ নিয়েছেন। এই ক্ষেত্রে عُرْفًا এর অর্থ হবে আল্লাহর অহী বা শরীয়তের বিধি-বিধান। আরবী ব্যাকরণ অনুযায়ী এটা হল ‘মাফউল লাহু’ অর্থাৎ, لأَجْلِ الْعُرْفِ অথবা ‘যের’ দানকারী হরফকে বাদ দেওয়ার কারণে তাতে ‘যবর’ হয়েছে; আসলে ছিল بِالْعُرْفِ