فَبِأَيِّ حَدِيثِۭ بَعۡدَهُۥ يُؤۡمِنُونَ

ফাবিআইয়ি হাদীছিম বা‘দাহূইউ’মিনূন।উচ্চারণ

এখন এ কুরআন ছাড়া আর কোন বাণী এমন হতে পারে যার ওপর এরা ঈমান আনবে? ২৭ তাফহীমুল কুরআন

সুতরাং এরপর আর এমন কী কথা আছে, যার উপর তারা ঈমান আনবে?মুফতী তাকী উসমানী

সুতরাং তারা কোন্ কথায় এরপর বিশ্বাস স্থাপন করবে?মুজিবুর রহমান

এখন কোন কথায় তারা এরপর বিশ্বাস স্থাপন করবে?মাওলানা মুহিউদ্দিন খান

সুতরাং এরা কুরআনের পরিবর্তে আর কোন্ কথায় বিশ্বাস স্থাপন করবে ?ইসলামিক ফাউন্ডেশন

সুতরাং কুরআনের পরিবর্তে আর কোন্ বাণীর প্রতি তারা ঈমান আনবে?আল-বায়ান

তাহলে কুরআনের পর (তার চেয়ে উত্তম) আর কোন্ কিতাব আছে যার উপর তারা ঈমান আনবে?তাইসিরুল

অতএব এর পরে আর কোন বাণীতে তারা বিশ্বাস করবে?মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

২৭

অর্থাৎ মানুষকে হক ও বাতিলের পার্থক্য বুঝিয়ে দেয়ার এবং হিদায়াতের পথ দেখানোর জন্য সবচেয়ে বড় জিনিস যা হতে পারতো তা কুরআন আকারে নাযিল করা হয়েছে। এ কুরআন পড়ে বা শুনেও যদি কেউ ঈমান না আনে তাহলে একে বাদ দিয়ে আর কোন জিনিস এমন হতে পারে যা তাকে সত্য পথে আনতে সক্ষম?

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

৫০. কাজেই তারা কুরআনের পরিবর্তে আর কোন কথায় ঈমান আনবে!(১)

(১) অর্থাৎ মানুষকে হক ও বাতিলের পার্থক্য বুঝিয়ে দেয়ার এবং হিদায়াতের পথ দেখানোর জন্য সবচেয়ে বড় জিনিস যা হতে পারতো তা কুরআন আকারে নাযিল করা হয়েছে। তারা যখন কুরআনের মত অপূর্ব, অলংকারপূর্ণ, তত্ত্বপূর্ণ ও সুস্পষ্ট প্রমাণাদিমণ্ডিত কিতাবে ঈমান আনল না, তখন এরপর আর কোন কথায় বিশ্বাস স্থাপন করবে? এ কুরআন পড়ে বা শুনেও যদি একে বাদ দিয়ে আর অন্য কোন জিনিসের দিকে ধাবিত হয় তবে তাদের মত দুৰ্ভগা আর কে হতে পারে? (দেখুন: সা’দী)

তাফসীরে আহসানুল বায়ান

(৫০) সুতরাং তারা এ (কুরআনে)র পরিবর্তে আর কোন্ কথায় বিশ্বাস স্থাপন করবে? (1)

(1) অর্থাৎ, যদি এই কুরআনেরই প্রতি ঈমান না আনে, তাহলে এরপর আর কোন্ এমন বাণী আছে, যার উপর তারা ঈমান আনবে? এখানেও কুরআনকে ‘হাদীস’ বলে আখ্যায়িত করা হয়েছে। যেমন আরো অনেক স্থানে করা হয়েছে। একটি র্দুবল হাদীসে এসেছে, যে ব্যক্তি সূরা তীনের শেষ আয়াত أَلَيْسَ اللهُ ... পড়বে, সে উত্তরে বলবে, بَلَى وَأَنَا عَلَى ذَلِكَ مِنَ الشَّاهِدِيْنَ আর সূরা ক্বিয়ামার শেষ আয়াতের উত্তরে বলবে, بَلَى এবং فَبِأَيِّ حَدِيثٍ بَعْدَهُ يُؤْمِنُوْنَ এর উত্তরে বলবে, آمَنَّا بِاللهِ (আবূ দাউদ রুকু-সিজদার পরিমাণ পরিচ্ছেদ, যয়ীফ আবূ দাউদ আলবানী) কোন কোন আলেমের নিকট শ্রোতাকেও উত্তর দেওয়া উচিত। (কিন্তু হাদীস সহীহ নয়, বিধায় এর উপর আমল বৈধ নয়। -সম্পাদক)