إِنَّهَا تَرۡمِي بِشَرَرٖ كَٱلۡقَصۡرِ

ইন্নাহা- তারমী বিশাররিন কাল কাসরি।উচ্চারণ

সে আগুন প্রাসাদের মত বড় বড় ষ্ফূলিঙ্গ নিক্ষেপ করবে। তাফহীমুল কুরআন

তা অট্টালিকা তুল্য বড়-বড় স্ফুলিঙ্গ নিক্ষেপ করবেমুফতী তাকী উসমানী

ইহা উৎক্ষেপ করবে অট্টালিকা তুল্য বৃহৎ স্ফুলিংগ।মুজিবুর রহমান

এটা অট্টালিকা সদৃশ বৃহৎ স্ফুলিংগ নিক্ষেপ করবে।মাওলানা মুহিউদ্দিন খান

এটা উৎক্ষেপ করবে বৃহৎ স্ফুলিংগ অট্টালিকাতুল্য, ইসলামিক ফাউন্ডেশন

নিশ্চয় তা (জাহান্নাম) ছড়াবে প্রাসাদসম স্ফুলিঙ্গ।আল-বায়ান

সে আগুন প্রাসাদের ন্যায় (বিশাল) স্ফুলিঙ্গ উৎক্ষেপ করবে,তাইসিরুল

"নিঃসন্দেহ এটি স্ফুলিঙ্গ তোলে অট্টালিকার আকারে,মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

৩২. নিশ্চয় জাহান্নাম উৎক্ষেপন করবে বৃহৎ স্ফুলিংগ অট্টালিকাতুল্য,

তাফসীরে আহসানুল বায়ান

(৩২) এটা উৎক্ষেপ করবে বৃহৎ স্ফুলিঙ্গ অট্টালিকা তুল্য। (1)

(1) এর আর একটা তর্জমা হল যে, এটা উৎক্ষেপ করবে বৃহৎ স্ফুলিঙ্গ গাছের গুঁড়ির মত।