লিআইয়ি ইয়াওমিন উজ্জিলাত।উচ্চারণ
(সেদিন ঐ ঘটনাটি সংঘটিত হবে) । কোন দিনের জন্য একাজ বিলম্বিত করা হয়েছে? তাফহীমুল কুরআন
(কেউ যদি জিজ্ঞেস করে) এসব মূলতবি রাখা হয়েছে কোন দিনের জন্য? মুফতী তাকী উসমানী
এই সমূদয় স্থগিত রাখা হয়েছে কোন দিনের জন্য?মুজিবুর রহমান
এসব বিষয় কোন দিবসের জন্যে স্থগিত রাখা হয়েছে?মাওলানা মুহিউদ্দিন খান
এই সমুদয় স্থগিত রাখা হয়েছে কোন্ দিবসের জন্যে ? ইসলামিক ফাউন্ডেশন
কোন্ দিনের জন্য এসব স্থগিত করা হয়েছিল?আল-বায়ান
(এ সব বিষয়) কোন দিনের জন্য স্থগিত রাখা হয়েছে?তাইসিরুল
কোন সে দিনের জন্য ধার্য রাখা হয়েছে?মাওলানা জহুরুল হক
কাফেরগণ প্রায়ই এ প্রশ্ন করত যে, যদি আযাব ও পুরস্কার দানের কোন ব্যাপার থাকেই, তবে তা এখনই কেন হয়ে যায় না? দেরি হচ্ছে কেন?
১২. এ-সব স্থগিত রাখা হয়েছে কোন দিনের জন্য?
(১২) এই সমুদয় বিলম্বিত করা হয়েছে কোন্ দিবসের জন্য? (1)
(1) এখানে জিজ্ঞাসা মাহাত্ম্য ও বিস্ময় প্রকাশের জন্য। অর্থাৎ, কি মহান দিনের জন্য, ঐ নবীদেরকে একত্রিত হওয়ার সময় বিলম্বিত করা হয়েছে; যেদিনের কঠিনতা এবং ভয়াবহতা মানুষের জন্য বড়ই বিস্ময়কর হবে।