حمٓ

হা-মীম।

হা মীম!

وَٱلۡكِتَٰبِ ٱلۡمُبِينِ

ওয়াল কিতা-বিল মুবীন।

সুস্পষ্ট গ্রন্থের কথা ভেবে দেখো --

إِنَّآ أَنزَلۡنَٰهُ فِي لَيۡلَةٖ مُّبَٰرَكَةٍۚ إِنَّا كُنَّا مُنذِرِينَ

ইন্নাআনঝালনা-হূফী লাইলাতিম মুবা-রকাতিন ইন্না-কুন্না-মুনযিরীন।

নিঃসন্দেহ আমরা এটি অবতারণ করেছি এক পবিত্র রাত্রিতে, নিঃসন্দেহ আমরা চির-সতর্ককারী।

فِيهَا يُفۡرَقُ كُلُّ أَمۡرٍ حَكِيمٍ

ফীহা-ইউফরকুকুল্লুআমরিন হাকীম।

এতে প্রত্যেক বিষয় সুস্পষ্ট করা হয় জ্ঞানভান্ডার দিয়ে,

أَمۡرٗا مِّنۡ عِندِنَآۚ إِنَّا كُنَّا مُرۡسِلِينَ

আমরম মিন ‘ইনদিনা- ইন্না-কুন্না-মুরছিলীন।

আমাদের তরফ থেকে এক নির্দেশনামা। নিঃসন্দেহ আমরা সতত প্রেরণকারী, --

رَحۡمَةٗ مِّن رَّبِّكَۚ إِنَّهُۥ هُوَ ٱلسَّمِيعُ ٱلۡعَلِيمُ

রহমাতাম মির রব্বিকা ইন্নাহূহুওয়াছ ছামী‘উল ‘আলীম।

তোমার প্রভু কাছ থেকে এ এক অনুগ্রহ। নিঃসন্দেহ তিনি, তিনিই সর্বশ্রোতা, সর্বজ্ঞাতা, --

رَبِّ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ وَمَا بَيۡنَهُمَآۖ إِن كُنتُم مُّوقِنِينَ

রব্বিছ ছামা-ওয়া-তি ওয়াল আরদিওয়া মা-বাইনাহুমা- । ইন কনতুম মূকিনীন।

মহাকাশমন্ডলী ও পৃথিবীর এবং এ দুইয়ের মধ্যে যা আছে তার প্রভু, -- যদি তোমরা সুনিশ্চিত হও।

لَآ إِلَٰهَ إِلَّا هُوَ يُحۡيِۦ وَيُمِيتُۖ رَبُّكُمۡ وَرَبُّ ءَابَآئِكُمُ ٱلۡأَوَّلِينَ

লাইলা-হা ইল্লা-হুওয়া ইউহয়ী ওয়া ইউমীতু রব্বুকুম ওয়া রব্বুআ-বাইকুমুল আওওয়ালীন।

তিনি ব্যতীত অন্য উপাস্য নেই, তিনি জীবন দান করেন ও মৃত্যু ঘটান। তোমাদের প্রভু এবং পূর্বকালীন তোমাদের পিতৃপুরষদেরও প্রভু।

بَلۡ هُمۡ فِي شَكّٖ يَلۡعَبُونَ

বালহুম ফী শাক্কিইঁ ইয়াল‘আবূন।

বস্তুতঃ তারা সন্দেহের মাঝে ছেলেখেলা খেলছে।

فَٱرۡتَقِبۡ يَوۡمَ تَأۡتِي ٱلسَّمَآءُ بِدُخَانٖ مُّبِينٖ

ফারতাকিব ইয়াওমা তা’তিছ ছামাউ বিদুখা-নিম মুবীন।

সুতরাং তুমি অপেক্ষা কর সেই দিনের যখন আকাশ নেমে আসবে প্রকাশ্য ধোঁয়া নিয়ে, --

يَغۡشَى ٱلنَّاسَۖ هَٰذَا عَذَابٌ أَلِيمٞ

ইয়াগশান্না-ছা হা-যা-‘আযা-বুন আলীম।

মানুষকে জড়িয়ে ফেলে। এ এক মর্মন্তদ শাস্তি।

رَّبَّنَا ٱكۡشِفۡ عَنَّا ٱلۡعَذَابَ إِنَّا مُؤۡمِنُونَ

রব্বানাকশিফ ‘আন্নাল ‘আযা-বা ইন্না-মু’মিনূন।

আমাদের প্রভু! আমাদের থেকে শাস্তি সরিয়ে নাও, নিঃসন্দেহ আমরা বিশ্বাসী হচ্ছি।

أَنَّىٰ لَهُمُ ٱلذِّكۡرَىٰ وَقَدۡ جَآءَهُمۡ رَسُولٞ مُّبِينٞ

আন্না-লাহুমুযযিকর-ওয়াকাদ জাআহুম রছূলুম মুবীন।

কেমন ক’রে তাদের জন্য উপদেশ-গ্রন্থ হবে, অথচ তাদের কাছে একজন প্রকাশ্য রসূল এসেই গেছেন?

ثُمَّ تَوَلَّوۡاْ عَنۡهُ وَقَالُواْ مُعَلَّمٞ مَّجۡنُونٌ

ছু ম্মা তাওয়াল্লাও ‘আনহু ওয়া ক-লূমু‘আল্লামুম মাজনূন।

কিন্ত তারা তখন তাঁর থেকে ফিরে গিয়েছিল আর বলেছিল -- "শেখানো, পাগল।"

إِنَّا كَاشِفُواْ ٱلۡعَذَابِ قَلِيلًاۚ إِنَّكُمۡ عَآئِدُونَ

ইন্না-ক-শিফুল ‘আযা-বি কালীলান ইন্নাকুম ‘আইদূন।

আমরা না হয় কিছুকালের জন্য শাস্তি স্থগিতই রাখব, কিন্ত তোমরা তো ফিরে যাবে।

يَوۡمَ نَبۡطِشُ ٱلۡبَطۡشَةَ ٱلۡكُبۡرَىٰٓ إِنَّا مُنتَقِمُونَ

ইয়াওমা নাবতিশুল বাতশাতাল কুবর- ইন্না-মুনতাকিমূন।

যেদিন আমরা পাকড়াবো বিরাট ধড়পাকড়ে, সেদিন আমরা নিশ্চয়ই শেষ-পরিণতি দেখাব।

۞وَلَقَدۡ فَتَنَّا قَبۡلَهُمۡ قَوۡمَ فِرۡعَوۡنَ وَجَآءَهُمۡ رَسُولٞ كَرِيمٌ

ওয়া লাকাদ ফাতান্না-কাবলাহুম কাওমা ফির‘আওনা ওয়া জাআহুম রছূলুন কারীম।

আর তাদের আগে আমরা তো ফির'আউনের লোকদলকে পরীক্ষা করেইছিলাম, আর তাদের নিকট এক সম্মানিত রসূল এসেছিলেন,

أَنۡ أَدُّوٓاْ إِلَيَّ عِبَادَ ٱللَّهِۖ إِنِّي لَكُمۡ رَسُولٌ أَمِينٞ

আন আদ্দূইলাইইয়া ‘ইবা-দাল্লা-হি ইন্নী লাকুম রছূলুন আমীন।

এই বলে -- "আল্লাহ্‌র বান্দাদের আমার নিকট ফেরত দাও, নিঃসন্দেহ আমি তোমাদের প্রতি একজন বিশ্বস্ত বাণীবাহক,

وَأَن لَّا تَعۡلُواْ عَلَى ٱللَّهِۖ إِنِّيٓ ءَاتِيكُم بِسُلۡطَٰنٖ مُّبِينٖ

ওয়া আল্লা-তা‘লূ‘আল্লাল্লা-হি ইন্নীআ-তীকুম বিছুলতা-নিম মুবীন।

"আর যেন তোমরা আল্লাহ্‌র উপরে উঠতে যেও না, নিঃসন্দেহ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি এক সুস্পষ্ট দলিল।

وَإِنِّي عُذۡتُ بِرَبِّي وَرَبِّكُمۡ أَن تَرۡجُمُونِ

ওয়া ইন্নী ‘উযতুবিরববী ওয়া রব্বিকুম আন তার জুমূন।

"আর আমি আলবৎ আশ্রয় চাইছি আমার প্রভু ও তোমাদের প্রভুর কাছে, পাছে তোমরা আমাকে পাথর মে’রে মেরে ফেল।

وَإِن لَّمۡ تُؤۡمِنُواْ لِي فَٱعۡتَزِلُونِ

ওয়া ইল্লাম তু’মিনূলী ফা‘তাঝিলূন।

আর যদি তোমরা আমাতে বিশ্বাস না কর তাহলে আমাকে যেতে দাও।

فَدَعَا رَبَّهُۥٓ أَنَّ هَـٰٓؤُلَآءِ قَوۡمٞ مُّجۡرِمُونَ

ফাদা‘আ-রব্বাহূআন্না হাউলাই কাওমুম মুজরিমূন।

তারপর তিনি তাঁর প্রভুকে ডেকে বললেন -- "এরা হচ্ছে এক অপরাধী জাতি।"

فَأَسۡرِ بِعِبَادِي لَيۡلًا إِنَّكُم مُّتَّبَعُونَ

ফাআছরি বি‘ইবা-দী লাইলান ইন্নাকুম মুত্তাবা‘ঊন।

"তাহলে আমার বান্দাদের নিয়ে রাত্রিকালে রওয়ানা হও, তোমরা অবশ্যই পশ্চাদ্ধাবিত হবে,

وَٱتۡرُكِ ٱلۡبَحۡرَ رَهۡوًاۖ إِنَّهُمۡ جُندٞ مُّغۡرَقُونَ

ওয়াতরুকিল বাহর রহওয়া- ইন্নাহুম জনদুম মুগরকূন।

আর সমুদ্রকে পেছনে রেখে যাও শান্ত অবস্থায়। নিঃসন্দেহ তারা হচ্ছে এমন এক বাহিনী যারা নিমজ্জিত হবে।"

كَمۡ تَرَكُواْ مِن جَنَّـٰتٖ وَعُيُونٖ

কাম তারকূমিন জান্না-তিওঁ ওয়া ‘উইয়ূন।

তারা পেছনে ফেলে এসেছে কত যে বাগান ও ঝরনা,

وَزُرُوعٖ وَمَقَامٖ كَرِيمٖ

ওয়া ঝুরূ‘ইওঁ ওয়া মাক-মিন কারীম।

আর খেত-খামার ও মনোরম বাসস্থান,

وَنَعۡمَةٖ كَانُواْ فِيهَا فَٰكِهِينَ

ওয়া না‘মাতিন ক-নূফীহা-ফা-কিহীন।

আর ভোগসামগ্রী যাতে তারা অবস্থান করত।

كَذَٰلِكَۖ وَأَوۡرَثۡنَٰهَا قَوۡمًا ءَاخَرِينَ

কাযা-লিকা ওয়া আওরছনা-হা-কাওমান আ-খারীন।

এইভাবেই, আর এইসব আমরা অন্য এক জাতিকে উত্তরাধিকার করতে দিয়েছিলাম।

فَمَا بَكَتۡ عَلَيۡهِمُ ٱلسَّمَآءُ وَٱلۡأَرۡضُ وَمَا كَانُواْ مُنظَرِينَ

ফামা-বাকাত ‘আলাইহিমুছ ছামাউ ওয়াল আরদুওয়ামা-ক-নূমুনজারীন।

তারপর মহাকাশ ও পৃথিবী তাদের জন্য কাঁদে নি, আর তারা অবকাশপ্রাপ্তও হয়নি।

وَلَقَدۡ نَجَّيۡنَا بَنِيٓ إِسۡرَـٰٓءِيلَ مِنَ ٱلۡعَذَابِ ٱلۡمُهِينِ

ওয়ালাকাদ নাজ্জাইনা-বানীইছরঈলা মিনাল ‘আযা-বিল মুহীন।

আর আমরা নিশ্চয়ই ইসরাইলের বংশধরদের উদ্ধার করে দিয়েছিলাম লাঞ্ছনা-দায়ক শাস্তি থেকে --

مِن فِرۡعَوۡنَۚ إِنَّهُۥ كَانَ عَالِيٗا مِّنَ ٱلۡمُسۡرِفِينَ

মিন ফির‘আওনা ইন্নাহূক-না ‘আ-লিয়াম্মিনাল মুছরিফীন।

ফির'আউনের থেকে। নিঃসন্দেহ সে ছিল মহাউদ্ধত, সীমালংঘনকারীদের অন্তর্ভুক্ত।

وَلَقَدِ ٱخۡتَرۡنَٰهُمۡ عَلَىٰ عِلۡمٍ عَلَى ٱلۡعَٰلَمِينَ

ওয়া লাকাদিখতারনা-হুম ‘আলা-‘ইলমিন ‘আলাল ‘আ-লামীন।

আর আমরা অবশ্য জেনে-শুনেই তাদের নির্বাচন করেছিলাম লোকজনের উপরে,

وَءَاتَيۡنَٰهُم مِّنَ ٱلۡأٓيَٰتِ مَا فِيهِ بَلَـٰٓؤٞاْ مُّبِينٌ

ওয়া আ-তাইনা-হুম মিনাল আ-য়া-তি মা-ফীহি বালাউম মুবীন।

আর তাদের দিয়েছিলাম কতক নিদর্শনাবলী যার মধ্যে ছিল এক সুস্পষ্ট পরীক্ষা।

إِنَّ هَـٰٓؤُلَآءِ لَيَقُولُونَ

ইন্না হাউলাই লাইয়াকূলূন।

নিঃসন্দেহ এরা তো বলেই থাকে --

إِنۡ هِيَ إِلَّا مَوۡتَتُنَا ٱلۡأُولَىٰ وَمَا نَحۡنُ بِمُنشَرِينَ

ইন হিয়া ইল্লা-মাওতাতুনাল ঊলা-ওয়ামা-নাহনুবিমুনশারীন।

"এইটি আমাদের প্রথমবারের মৃত্যু বৈ তো নয়, কাজেই আমরা তো আর পুনরুত্থিত হবো না।

فَأۡتُواْ بِـَٔابَآئِنَآ إِن كُنتُمۡ صَٰدِقِينَ

ফা’তূবিআ-বাইনাইন কনতুম সা-দিকীন।

তাহলে আমাদের পিতৃপুরুষদের নিয়ে এস, যদি তোমরা সত্যবাদী হও।

أَهُمۡ خَيۡرٌ أَمۡ قَوۡمُ تُبَّعٖ وَٱلَّذِينَ مِن قَبۡلِهِمۡ أَهۡلَكۡنَٰهُمۡۚ إِنَّهُمۡ كَانُواْ مُجۡرِمِينَ

আহুম খাইরুন আম কাওমুতুব্বা‘ইওঁ ওয়াল্লাযীনা মিন কাবলিহিম আহলাকনা-হুম ইন্নাহুম ক-নূমুজরিমীন।

এরাই কি ভাল, না তুব্বার লোকেরা, এবং যারা এদের পূর্ববর্তী ছিল? আমরা তাদের ধ্বংস করেছিলাম, কারণ তারা ছিল অপরাধী।

وَمَا خَلَقۡنَا ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضَ وَمَا بَيۡنَهُمَا لَٰعِبِينَ

ওয়ামা-খালাকনাছছামা-ওয়া-তি ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা-লা-‘ইবীন।

আর আমরা মহাকাশমন্ডলী ও পৃথিবী আর এ দুইয়ের মধ্যে যা-কিছু আছে তা ছেলে-খেলার জন্য সৃষ্টি করি নি।

مَا خَلَقۡنَٰهُمَآ إِلَّا بِٱلۡحَقِّ وَلَٰكِنَّ أَكۡثَرَهُمۡ لَا يَعۡلَمُونَ

মা-খালাকনা-হুমাইল্লা বিলহাক্কিওয়ালা-কিন্না আকছারহুম লা-ইয়া‘লামূন।

আমরা এদুটিকে সত্যের জন্য ভিন্ন সৃষ্টি করি নি, কিন্ত তাদের অধিকাংশই জানে না।

إِنَّ يَوۡمَ ٱلۡفَصۡلِ مِيقَٰتُهُمۡ أَجۡمَعِينَ

ইন্না ইয়াওমাল ফাসলি মীক-তুহুম আজমা‘ঈন।

নিঃসন্দেহ ফয়সালার দিন হচ্ছে তাদের সবার নির্ধারিত দিনকাল,

يَوۡمَ لَا يُغۡنِي مَوۡلًى عَن مَّوۡلٗى شَيۡـٔٗا وَلَا هُمۡ يُنصَرُونَ

ইয়াওমা লা-ইউগনী মাওলান ‘আম মাওলান শাইআওঁ ওয়ালা-হুম ইউনসারূন।

যেদিন এক বন্ধু আরেক বন্ধুর থেকে কোনো প্রকারে লাভবান হবে না, আর তাদের সাহায্যও করা হবে না, --

إِلَّا مَن رَّحِمَ ٱللَّهُۚ إِنَّهُۥ هُوَ ٱلۡعَزِيزُ ٱلرَّحِيمُ

ইল্লা-মার রহিমাল্লা-হু ইন্নাহূহুওয়াল ‘আঝীঝুর রহীম।

তারা ব্যতীত যাদের প্রতি আল্লাহ্ করুণা করেছেন। নিঃসন্দেহ তিনি, তিনিই তো মহাশক্তিশালী, অফুরন্ত ফলদাতা।

إِنَّ شَجَرَتَ ٱلزَّقُّومِ

ইন্না শাজারতাঝঝাক্কূম।

নিঃসন্দেহ যিক্কুম বৃক্ষ,

طَعَامُ ٱلۡأَثِيمِ

তা‘আ-মুল আছীম।

পাপীদের খাদ্য, --

كَٱلۡمُهۡلِ يَغۡلِي فِي ٱلۡبُطُونِ

কালমুহলি ইয়াগলী ফিলবুতূন।

গলিত পিতলের মতো, -- পেটের ভেতরে,

كَغَلۡيِ ٱلۡحَمِيمِ

কাগালইল হামীম।

ফুটন্ত পানির টগবগ করার মতো।

خُذُوهُ فَٱعۡتِلُوهُ إِلَىٰ سَوَآءِ ٱلۡجَحِيمِ

খুযূহু ফা‘তিলূহু ইলা-ছাওয়াইল জাহীম।

"তাকে পাকড়ো, তারপর তাকে টেনে নিয়ে যাও ভয়ংকর আগুনের মাঝখানে,

ثُمَّ صُبُّواْ فَوۡقَ رَأۡسِهِۦ مِنۡ عَذَابِ ٱلۡحَمِيمِ

ছু ম্মা সুববূফাওকা র’ছিহী মিন ‘আযা-বিল হামীম।

"তারপর তার মাথার উপরে ঢেলে দাও ফুটন্ত পানির শাস্তি,

ذُقۡ إِنَّكَ أَنتَ ٱلۡعَزِيزُ ٱلۡكَرِيمُ

যুক ইন্নাকা আনতাল ‘আঝীঝুল কারীম।

"আস্বাদ কর, তুমি তো ছিলে মহাশক্তিশালী, পরম সম্মানিত!’

إِنَّ هَٰذَا مَا كُنتُم بِهِۦ تَمۡتَرُونَ

ইন্না হা-যা-মা-কুনতুম বিহী তামতারূন।

আলবৎ এ হচ্ছে সেই যে-সন্বন্ধে তোমরা সন্দেহ করতে।

إِنَّ ٱلۡمُتَّقِينَ فِي مَقَامٍ أَمِينٖ

ইন্নাল মুত্তাকীনা ফী মাক-মিন আমীন।

অবশ্য ধর্মভীরুরা থাকবে নিরাপদ স্থানে --

فِي جَنَّـٰتٖ وَعُيُونٖ

ফী জান্না-তিওঁ ওয়া ‘উইঊন।

বাগানের ও ঝরনার মধ্যে,

يَلۡبَسُونَ مِن سُندُسٖ وَإِسۡتَبۡرَقٖ مُّتَقَٰبِلِينَ

ইয়ালবাছূনা মিন ছুনদুছিওঁ ওয়া ইছতাবরকিম মুতাক-বিলীন।

তারা পরিধান করবে মিহি রেশম ও পুরু জরিদার পোশাক, পরস্পরের মুখোমুখি হয়ে।

كَذَٰلِكَ وَزَوَّجۡنَٰهُم بِحُورٍ عِينٖ

কাযা-লিকা ওয়া ঝাওওয়াজনা-হুম বিহূরিন ‘ঈন।

এইভাবেই! আমরা তাদের জোড় মিলিয়ে দেব আয়তলোচন হূরদের সাথে।

يَدۡعُونَ فِيهَا بِكُلِّ فَٰكِهَةٍ ءَامِنِينَ

ইয়াদ‘ঊনা ফীহা-বিকুল্লি ফা-কিহাতিন আ-মিনীন।

সেখানে তারা আনতে বলবে বিবিধ ফলফসল, নিরাপত্তার সাথে।

لَا يَذُوقُونَ فِيهَا ٱلۡمَوۡتَ إِلَّا ٱلۡمَوۡتَةَ ٱلۡأُولَىٰۖ وَوَقَىٰهُمۡ عَذَابَ ٱلۡجَحِيمِ

লা-ইয়াযূকূনা ফীহাল মাওতা ইল্লাল মাওতাতাল ঊলা- ওয়া ওয়াক-হুম ‘আযা-বাল জাহীম।

তারা সেখানে মৃত্যু আস্বাদন করবে না প্রথমবারের মৃত্যু ব্যতীত; আর তিনি তাদের রক্ষা করবেন ভয়ংকর আগুনের শাস্তি থেকে --

فَضۡلٗا مِّن رَّبِّكَۚ ذَٰلِكَ هُوَ ٱلۡفَوۡزُ ٱلۡعَظِيمُ

ফাদলাম মির রব্বিকা যা-লিকা হুওয়াল ফাওঝুল ‘আজীম।

তোমার প্রভুর কাছ থেকে এ এক করুণা। এটি খোদ এক বিরাট সাফল্য।

فَإِنَّمَا يَسَّرۡنَٰهُ بِلِسَانِكَ لَعَلَّهُمۡ يَتَذَكَّرُونَ

ফাইন্নামা-ইয়াছছারনা-হু বিলিছা-নিকা লা‘আল্লাহুম ইয়াতাযাক্কারূন।

সুতরাং আমরা নিশ্চয় এটিকে তোমার ভাষায় সহজ করে দিয়েছি যেন তারা মনোনিবেশ করতে পারে।

فَٱرۡتَقِبۡ إِنَّهُم مُّرۡتَقِبُونَ

ফারতাকিব ইন্নাহুম মুরতাকিবূন।

সুতরাং তুমি প্রতীক্ষা কর, নিঃসন্দেহ তারাও অপেক্ষমাণ রয়েছে।