ذُقۡ إِنَّكَ أَنتَ ٱلۡعَزِيزُ ٱلۡكَرِيمُ

যুক ইন্নাকা আনতাল ‘আঝীঝুল কারীম।উচ্চারণ

এখন এর মজা চাখো। তুমি বড় সম্মানী ব্যক্তি কিনা, তাই। তাফহীমুল কুরআন

(বলা হবে,) স্বাদ গ্রহণ কর। তুই-ই তো সেই মহা ক্ষমতাবান, মহা সম্মানী ব্যক্তি। #%১৫%#মুফতী তাকী উসমানী

এবং বলা হবেঃ আস্বাদন কর, তুমিতো ছিলে সম্মানিত, অভিজাত।মুজিবুর রহমান

স্বাদ গ্রহণ কর, তুমি তো সম্মানিত, সম্ভ্রান্ত।মাওলানা মুহিউদ্দিন খান

এবং বলা হবে ‘আস্বাদ গ্রহণ কর, তুমি তো ছিলে সম্মানিত, অভিজাত!ইসলামিক ফাউন্ডেশন

(বলা হবে) ‘তুমি আস্বাদন কর, নিশ্চয় তুমিই সম্মানিত, অভিজাত’।আল-বায়ান

(বলা হবে) গ্রহণ কর স্বাদ-তুমি তো ছিলে ক্ষমতাশালী, সম্মানী।তাইসিরুল

"আস্বাদ কর, তুমি তো ছিলে মহাশক্তিশালী, পরম সম্মানিত!’মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

তাফসীরে মুফতি তাকি উসমানী

অর্থাৎ তুই দুনিয়ায় নিজেকে বড় ক্ষমতাশালী ও মর্যাদাবান লোক মনে করতি আর সেজন্য তোর অহংকারের সীমা ছিল না। আজ দেখে নে, অহমিকা ও বড়াইয়ের পরিণাম কী এবং সত্য অস্বীকার করার শাস্তি কেমন!

তাফসীরে জাকারিয়া

৪৯. (বলা হবে) আস্বাদন কর, নিশ্চয় তুমিই সম্মানিত, অভিজাত!

তাফসীরে আহসানুল বায়ান

(৪৯) (এবং বল,) আস্বাদ গ্রহণ কর, তুমি তো ছিলে সম্মানিত, সম্ভ্রান্ত। (1)

(1) অর্থাৎ, দুনিয়াতে তুমি নিজেকে বড়ই ইজ্জত ও সম্মানের অধিকারী ভেবে ঘোরাফেরা করতে এবং ঈমানদারদেরকে তুচ্ছজ্ঞান করতে।