খুযূহু ফা‘তিলূহু ইলা-ছাওয়াইল জাহীম।উচ্চারণ
পাকড়াও করো একে এবং টেনে হিঁচড়ে নিয়ে যাও জাহান্নামের মধ্যখানে। তাফহীমুল কুরআন
(ফেরেশতাদেরকে বলা হবে,) তাকে ধর এবং হেঁচড়াতে হেঁচড়াতে জাহান্নামের মাঝখানে নিয়ে যাও।মুফতী তাকী উসমানী
(বলা হবে) তাকে ধর এবং টেনে নিয়ে যাও জাহান্নামের মধ্যস্থলে।মুজিবুর রহমান
একে ধর এবং টেনে নিয়ে যাও জাহান্নামের মধ্যস্থলে,মাওলানা মুহিউদ্দিন খান
একে ধর এবং টেনে নিয়ে যাও জাহান্নামের মধ্যস্থলে, ইসলামিক ফাউন্ডেশন
(বলা হবে) ‘ওকে ধর, অতঃপর তাকে জাহান্নামের মধ্যস্থলে টেনে নিয়ে যাও’।আল-বায়ান
(বলা হবে) ওকে ধর, আর ওকে টেনে নিয়ে যাও জাহান্নামের আগুনের মাঝখানে।তাইসিরুল
"তাকে পাকড়ো, তারপর তাকে টেনে নিয়ে যাও ভয়ংকর আগুনের মাঝখানে,মাওলানা জহুরুল হক
৪৭. (বলা হবে) তাকে ধর এবং টেনে নিয়ে যাও জাহান্নামের মধ্যস্থলে,
(৪৭) (আমি বলব,) ওকে ধর এবং টেনে নিয়ে যাও জাহান্নামের মধ্যস্থলে। (1)
(1) এ কথা জাহান্নামে নিযুক্ত ফিরিশতাকে বলা হবে। سواء অর্থ মধ্যস্থলে।