ইন্নাল মুত্তাকীনা ফী মাক-মিন আমীন।উচ্চারণ
আল্লাহভীরু লোকেরা শান্তি ও নিরাপত্তার জায়গায় থাকবে ৪০ তাফহীমুল কুরআন
(অপর দিকে) মুত্তাকীগণ অবশ্যই নিরাপদ স্থানে থাকবেমুফতী তাকী উসমানী
মুত্তাকীরা থাকবে নিরাপদ স্থানে –মুজিবুর রহমান
নিশ্চয় খোদাভীরুরা নিরাপদ স্থানে থাকবে-মাওলানা মুহিউদ্দিন খান
মুত্তাকীরা তো থাকবে নিরাপদ স্থানে- ইসলামিক ফাউন্ডেশন
নিশ্চয় মুত্তাকীরা থাকবে নিরাপদ স্থানে,আল-বায়ান
নিশ্চয়ই মুত্তাকীরা থাকবে নিরাপদ স্থানে,তাইসিরুল
অবশ্য ধর্মভীরুরা থাকবে নিরাপদ স্থানে --মাওলানা জহুরুল হক
৪০
শান্তি ও নিরাপত্তার জায়গা অর্থ এমন জায়গা যেখানে কোনো প্রকারআশঙ্কা থাকবে না। কোন দুঃখ, অস্থিরতা, বিপদ,আশঙ্কা এবং পরিশ্রম ও কষ্ট থাকবে না। হাদীসে আছে রসূলুল্লাহ ﷺ বলেছেনঃ “জান্নাতবাসীদের বলে দেয়া হবে, তোমরা এখানে চিরদিন সুস্থ থাকবে, কখনো রোগাক্রান্ত হবে না, চিরদিন জীবিত থাকবে, কখনো মরবে না, চিরদিন সুখী থাকবে, কখনো দুর্দশাগ্রস্ত হবে না এবং চিরদিন যুবক থাকবে, কখনো বৃদ্ধ হবে না।” (মুসলিম-আবু হুরাইরা ও আবু সাঈদ খুদরী বর্ণিত হাদীস)।
৫১. নিশ্চয় মুত্তাকীরা থাকবে নিরাপদ স্থানে(১)—
(১) শান্তি ও নিরাপত্তার জায়গা অর্থ এমন জায়গা যেখানে কোন প্রকার আশংকা থাকবে না। কোন দুঃখ, অস্থিরতা, বিপদ, আশংকা এবং পরিশ্রম ও কষ্ট থাকবে না। হাদীসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ জান্নাতবাসীদের বলে দেয়া হবে, তোমরা এখানে চিরদিন সুস্থ থাকবে, কখনো রোগাক্রান্ত হবে না, চিরদিন জীবিত থাকবে, কখনো মরবে না চিরদিন সুখী থাকবে কখনো দুৰ্দশাগ্ৰস্ত হবে না এবং চিরদিন যুবক থাকবে, কখনো বৃদ্ধ হবে না। (মুসলিম: ২৮৩৭)
(৫১) নিশ্চয় সাবধানীরা থাকবে নিরাপদ স্থানে--