يَغۡشَى ٱلنَّاسَۖ هَٰذَا عَذَابٌ أَلِيمٞ

ইয়াগশান্না-ছা হা-যা-‘আযা-বুন আলীম।উচ্চারণ

এবং তা মানুষকে আচ্ছন্ন করে ফেলবে। এটা কষ্টদায়ক শাস্তি। তাফহীমুল কুরআন

যা মানুষকে আচ্ছন্ন করবে। এটা এক যন্ত্রণাময় শাস্তি।মুফতী তাকী উসমানী

এবং তা আবৃত করে ফেলবে মানব জাতিকে। এটা হবে যন্ত্রণাদায়ক শাস্তি।মুজিবুর রহমান

যা মানুষকে ঘিরে ফেলবে। এটা যন্ত্রণাদায়ক শাস্তি।মাওলানা মুহিউদ্দিন খান

এবং তা আবৃত করে ফেলবে মানব জাতিকে। এটা হবে মর্মন্তুদ শাস্তি। ইসলামিক ফাউন্ডেশন

যা মানুষদেরকে আচ্ছন্ন করে ফেলবে: এটি যন্ত্রণাদায়ক আযাব।আল-বায়ান

(যা) মানুষকে ঢেকে নেবে, তা হবে ভয়াবহ শাস্তি।তাইসিরুল

মানুষকে জড়িয়ে ফেলে। এ এক মর্মন্তদ শাস্তি।মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

তাফসীরে মুফতি তাকি উসমানী

হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রাযি.) থেকে এ আয়াতের তাফসীরে বর্ণিত আছে যে, আল্লাহ তাআলা কাফেরদেরকে সতর্ক করার জন্য তাদেরকে এক কঠিন দুর্ভিক্ষের কবলে ফেলেছিলেন। প্রচণ্ড খাদ্য সংকটে মানুষের মধ্যে হাহাকার পড়ে গিয়েছিল। ক্ষুধার্ত মানুষ যখন আকাশের দিকে তাকাত তখন তার মনে হত সারা আকাশ ধোঁয়ায় ছেয়ে আছে। এ আয়াতে সেই দুর্ভিক্ষের ভবিষ্যদ্বাণী করা হয়েছে। বলা হচ্ছে, শাস্তি হিসেবে কাফেরদেরকে এমন দুর্ভিক্ষের কবলে ফেলা হবে যে, ক্ষুধার্ত অবস্থায় তারা আকাশে শুধু ধোঁয়া দেখতে পাবে। তখন তারা ওয়াদা করবে, এই দুর্ভিক্ষ কেটে গেলে আমরা অবশ্যই ঈমান আনব। কিন্তু যখন তাদেরকে দুর্ভিক্ষ থেকে মুক্তি দেওয়া হল, তখন সে ওয়াদার কথা ভুলে পুনরায় শিরকে লিপ্ত হল।

তাফসীরে জাকারিয়া

১১. তা আবৃত করে ফেলবে লোকদেরকে। এটা যন্ত্রণাদায়ক শাস্তি।

তাফসীরে আহসানুল বায়ান

(১১) এবং মানবজাতিকে তা আচ্ছন্ন করে ফেলবে। এ হবে মর্মান্তিক শাস্তি।