أَنَّىٰ لَهُمُ ٱلذِّكۡرَىٰ وَقَدۡ جَآءَهُمۡ رَسُولٞ مُّبِينٞ

আন্না-লাহুমুযযিকর-ওয়াকাদ জাআহুম রছূলুম মুবীন।উচ্চারণ

কোথায় এদের গাফলতি দূর হচ্ছে? এদের অবস্থা তো এই যে, এদের কাছে ‘রসূলে মুবীন’ এসেছেন। ১১ তাফহীমুল কুরআন

কোথায় তারা উপদেশ গ্রহণ করে? অথচ তাদের কাছে এসেছে এমন রাসূল, যে সত্য স্পষ্ট করে দেয়।মুফতী তাকী উসমানী

তারা কি করে উপদেশ গ্রহণ করবে? তাদের নিকটতো এসেছে স্পষ্ট ব্যাখ্যাকারী এক রাসূল;মুজিবুর রহমান

তারা কি করে বুঝবে, অথচ তাদের কাছে এসেছিলেন স্পষ্ট বর্ণনাকারী রসূল।মাওলানা মুহিউদ্দিন খান

এরা কী করে উপদেশ গ্রহণ করবে ? এদের নিকট তো এসেছে স্পষ্ট ব্যাখ্যাতা এক রাসূল ; ইসলামিক ফাউন্ডেশন

এখন কীভাবে তারা উপদেশ গ্রহণ করবে, অথচ ইতঃপূর্বে তাদের কাছে সুস্পষ্টভাবে বর্ণনাকারী রাসূল এসেছিল?আল-বায়ান

তারা কীভাবে উপদেশ গ্রহণ করবে? তাদের কাছে তো এসেছে সুস্পষ্ট বর্ণনাকারী এক রসূল।তাইসিরুল

কেমন ক’রে তাদের জন্য উপদেশ-গ্রন্থ হবে, অথচ তাদের কাছে একজন প্রকাশ্য রসূল এসেই গেছেন?মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

১১

رَسُولٌ مُبِينٌ এর দু’টি অর্থ। এক, তাঁর জীবন, তাঁর নৈতিক চরিত্র এবং তার কাজকর্ম থেকে তার রসূল হওয়া পুরোপুরি স্পষ্ট। দুই, তিনি প্রকৃত সত্যকে সুস্পষ্ট করে তুলে ধরতে কোন ত্রুটি করেননি।

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

১৩. তারা কি করে উপদেশ গ্রহণ করবে? অথচ ইতোপূর্বে তাদের কাছে এসেছে স্পষ্ট এক রাসূল;

তাফসীরে আহসানুল বায়ান

(১৩) ওরা উপদেশ গ্রহণ করবে কি করে? ওদের নিকট তো স্পষ্ট ব্যাখ্যাদাতা এক রসূল এসেছিল।