فَٱرۡتَقِبۡ إِنَّهُم مُّرۡتَقِبُونَ

ফারতাকিব ইন্নাহুম মুরতাকিবূন।উচ্চারণ

এখন তুমিও অপেক্ষা করো, এরাও অপেক্ষা করছে। ৪৫ তাফহীমুল কুরআন

সুতরাং তুমি অপেক্ষা কর, তারাও অপেক্ষায় আছে। #%১৭%#মুফতী তাকী উসমানী

সুতরাং তুমি প্রতীক্ষা কর, তারাওতো প্রতীক্ষমান।মুজিবুর রহমান

অতএব, আপনি অপেক্ষা করুন, তারাও অপেক্ষা করছে।মাওলানা মুহিউদ্দিন খান

সুতরাং তুমি প্রতীক্ষা কর, এরাও প্রতীক্ষমাণ।ইসলামিক ফাউন্ডেশন

অতএব তুমি অপেক্ষা কর, তারাও অপেক্ষাকারী।আল-বায়ান

কাজেই তুমি অপেক্ষা কর (তাদের পরিণতি দেখার জন্য) তারাও অপেক্ষা করছে (তোমাদের পরিণতি দেখার জন্য)।তাইসিরুল

সুতরাং তুমি প্রতীক্ষা কর, নিঃসন্দেহ তারাও অপেক্ষমাণ রয়েছে।মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

৪৫

অর্থাৎ এখন যদি এসব লোক উপদেশ গ্রহণ না করে তাহলে দেখো, কিভাবে তাদের দুর্ভাগ্য আসে। আর তোমার এই দাওয়াতের পরিণাম কি হয় তা দেখার জন্য এরাও অপেক্ষমান।

তাফসীরে মুফতি তাকি উসমানী

তারা অর্থাৎ কাফেরগণ তো অপেক্ষা করছে এ হিসেবে যে, তারা কিয়ামতকে স্বীকারই করে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপেক্ষা করতে বলা হয়েছে তাতে ঈমান ও বিশ্বাসের কারণে। উভয় পক্ষের অপেক্ষার পর সত্যিই যখন কিয়ামত এসে যাবে, তখন প্রকৃত অবস্থা প্রকাশ হয়ে যাবে এবং তখন কাফেরদেরকে তাদের অবিশ্বাসের পরিণামে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে।

তাফসীরে জাকারিয়া

৫৯. কাজেই আপনি প্রতীক্ষা করুন, নিশ্চয় তারা প্ৰতীক্ষমাণ।

তাফসীরে আহসানুল বায়ান

(৫৯) সুতরাং তুমি প্রতীক্ষা কর, নিশ্চয় ওরাও প্রতীক্ষা করছে।(1)

(1) যদি এরা ঈমান না আনে, তবে তুমি আল্লাহর আযাবের অপেক্ষা কর। এরা তো এই অপেক্ষায় আছে যে, হতে পারে ইসলামের জয়লাভ ও প্রভাব-প্রতিপত্তির পূর্বেই তোমার মৃত্যু হয়ে যাবে।