ওয়ালাকাদ নাজ্জাইনা-বানীইছরঈলা মিনাল ‘আযা-বিল মুহীন।উচ্চারণ
এভাবে আমি বন্দি বনী ইসরাঈলদের কঠিন অপমানজনক আযাব, ফেরাউন ২৬ থেকে নাযাত দিয়েছিলাম। তাফহীমুল কুরআন
আর বনী ইসরাঈলকে উদ্ধার করলাম লাঞ্ছনাকর শাস্তি হতে।মুফতী তাকী উসমানী
আমি উদ্ধার করেছিলাম বানী ইসরাঈলকে লাঞ্ছনাদায়ক শাস্তি হতে –মুজিবুর রহমান
আমি বনী-ইসরাঈলকে অপমানজনক শাস্তি থেকে উদ্ধার করছি।মাওলানা মুহিউদ্দিন খান
আমি তো উদ্ধার করেছিলাম বনী ইসরাঈলকে লাঞ্ছনাদায়ক শাস্তি হতে ইসলামিক ফাউন্ডেশন
আর অবশ্যই আমি বনী ইসরাঈলকে লাঞ্ছনাদায়ক আযাব থেকে উদ্ধার করেছিলাম,আল-বায়ান
আমি বানী ইসরাঈলকে রক্ষা করেছিলাম অপমানজনক শাস্তি হতেতাইসিরুল
আর আমরা নিশ্চয়ই ইসরাইলের বংশধরদের উদ্ধার করে দিয়েছিলাম লাঞ্ছনা-দায়ক শাস্তি থেকে --মাওলানা জহুরুল হক
২৬
অর্থাৎ তাদের জন্য ফেরাউন নিজেই লাঞ্ছনাকর আযাব। অন্য সব আযাব ছিল এই মূর্তিমান আযাবের শাখা-প্রশাখা।
৩০. আর অবশ্যই আমরা উদ্ধার করেছিলাম বনী ইসরাঈলকে লাঞ্ছনাদায়ক শাস্তি হতে।
(৩০) নিশ্চয় আমি উদ্ধার করেছিলাম বনী-ইস্রাঈলকে লাঞ্ছনাদায়ক শাস্তি হতে,