مِن فِرۡعَوۡنَۚ إِنَّهُۥ كَانَ عَالِيٗا مِّنَ ٱلۡمُسۡرِفِينَ

মিন ফির‘আওনা ইন্নাহূক-না ‘আ-লিয়াম্মিনাল মুছরিফীন।উচ্চারণ

সীমালংঘনকারীদের মধ্যে সে ছিল প্রকৃতই উচ্চ পর্যায়ের লোক। ২৭ তাফহীমুল কুরআন

অর্থাৎ ফির‘আউনের থেকে। প্রকৃতপক্ষে সে ছিল সীমালংঘনকারীদের অন্তর্ভুক্ত এক উদ্ধত ব্যক্তি।মুফতী তাকী উসমানী

ফির‘আউনের; সে তো পরাক্রান্ত সীমালংঘনকারীদের মধ্যে।মুজিবুর রহমান

ফেরাউন সে ছিল সীমালংঘনকারীদের মধ্যে শীর্ষস্থানীয়।মাওলানা মুহিউদ্দিন খান

ফির‘আওনের; সে তো ছিল পরাক্রান্ত সীমালংঘনকারীদের মধ্যে। ইসলামিক ফাউন্ডেশন

ফির‘আউন থেকে, নিশ্চয় সে ছিল সীমালঙ্ঘনকারীদের শীর্ষস্থানীয়।আল-বায়ান

ফেরাউনের। সে ছিল সীমালঙ্ঘনকারীদের শীর্ষে।তাইসিরুল

ফির'আউনের থেকে। নিঃসন্দেহ সে ছিল মহাউদ্ধত, সীমালংঘনকারীদের অন্তর্ভুক্ত।মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

২৭

এর মধ্যে কুরাইশ গোত্রের কাফের নেতাদেরকে সূক্ষ্মভাবে বিদ্রূপ করা হয়েছে। অর্থাৎ দাসত্বের সীমালংঘনকারীদের মধ্যে তোমরা কি এমন মর্যাদার অধিকারী? অতি বড় বিদ্রোহী তো ছিল সে যে তৎকালীন পৃথিবীর সবচাইতে বড় সাম্রাজ্যের সিংহাসনে খোদায়ীর দাবী নিয়ে বসেছিলো। তাকেই যখন খড়কুটোর মত ভাসিয়ে দেয়া হয়েছে সেখানে তোমাদের এমন কি অস্তিত্ব আছে যে আল্লাহর আয়াতের সামনে টিকে থাকবে?

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

৩১. ফিরআউন থেকে; নিশ্চয় সে ছিল সীমালঙ্ঘনকারীদের মধ্যে শীর্ষস্থানীয়।

তাফসীরে আহসানুল বায়ান

(৩১) (উদ্ধার করেছিলাম) ফিরআউন হতে; নিশ্চয় সে ছিল সীমালংঘনকারীদের মধ্যে উদ্ধত।