আমরম মিন ‘ইনদিনা- ইন্না-কুন্না-মুরছিলীন।উচ্চারণ
আমি একজন রসূল পাঠাতে যাচ্ছিলাম, তোমার রবের রহমত স্বরূপ। ৪ তাফহীমুল কুরআন
(তাছাড়া) আমার নির্দেশে, আমি (এক) রাসূল পাঠাবার ছিলাম,মুফতী তাকী উসমানী
আমার আদেশক্রমে; আমি রাসূল প্রেরণ করে থাকি –মুজিবুর রহমান
আমার পক্ষ থেকে আদেশক্রমে, আমিই প্রেরণকারী।মাওলানা মুহিউদ্দিন খান
আমার আদেশক্রমে, আমি তো রাসূল প্রেরণ করে থাকি ইসলামিক ফাউন্ডেশন
আমার নির্দেশে। নিশ্চয় আমি রাসূল প্রেরণকারী।আল-বায়ান
আমার আদেশক্রমে, আমিই প্রেরণকারী,তাইসিরুল
আমাদের তরফ থেকে এক নির্দেশনামা। নিঃসন্দেহ আমরা সতত প্রেরণকারী, --মাওলানা জহুরুল হক
৪
অর্থাৎ এই কিতাবসহ একজন রসূল পাঠানো শুধু জ্ঞান ও যুক্তির দাবীই ছিল না, আল্লাহর রহমতের দাবীও তাই ছিল। কারণ, তিনি রব। আর রবুবিয়াত শুধু বান্দার দেহের প্রতিপালন ব্যবস্থা দাবীই করে না, বরং নির্ভুল জ্ঞানানুযায়ী তাদের পথপ্রদর্শন করা, হক ও বাতিলের পার্থক্য সম্পর্কে অবহিত করা এবং অন্ধকারে হাতড়িয়ে বেড়ানোর জন্য ছেড়ে না দেয়ার দাবীও করে।
৫. আমাদের পক্ষ থেকে আদেশক্রমে, নিশ্চয় আমরা রাসূল প্রেরণকারী
(৫) আমার আদেশক্রমে, (1) আমি তো রসূল প্রেরণ করে থাকি।
(1) অর্থাৎ, সমস্ত ফায়সালা আমার নির্দেশ, অনুমতি এবং আমার নির্ধারিত ভাগ্য ও ইচ্ছা অনুসারে হয়।