إِنَّ يَوۡمَ ٱلۡفَصۡلِ مِيقَٰتُهُمۡ أَجۡمَعِينَ

ইন্না ইয়াওমাল ফাসলি মীক-তুহুম আজমা‘ঈন।উচ্চারণ

এদের সবার পুনরুজ্জীবনের জন্য নির্ধারিত সময়টিই এদের ফায়সালার দিন। ৩৫ তাফহীমুল কুরআন

বস্তুত মীমাংসা দিবসই তাদের সকলের জন্য নির্ধারিত কাল।মুফতী তাকী উসমানী

নিশ্চয়ই সকলের জন্য নির্ধারিত রয়েছে তাদের বিচার দিবস –মুজিবুর রহমান

নিশ্চয় ফয়সালার দিন তাদের সবারই নির্ধারিত সময়।মাওলানা মুহিউদ্দিন খান

নিশ্চয়ই সকলের জন্যে নির্ধারিত রয়েছে এদের বিচার দিবস। ইসলামিক ফাউন্ডেশন

নিশ্চয় ফয়সালার দিনটি তাদের সকলের জন্যই নির্ধারিত সময়।আল-বায়ান

ফয়সালার দিনটি তাদের সবারই নির্ধারিত সময় ।তাইসিরুল

নিঃসন্দেহ ফয়সালার দিন হচ্ছে তাদের সবার নির্ধারিত দিনকাল,মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

৩৫

এটা তাদের এই দাবীর জবাব যে, যদি তুমি সত্যবাদী হয়ে থাকো তাহলে আমাদের বাপ-দাদাদের জীবিত করে আনো। অর্থাৎ মৃত্যুর পরের জীবন কোন তামাশা নয় যে, যেখানেই কেউ তা অস্বীকার করবে তখনি কবরস্থান থেকে একজন মৃতকে জীবিত করে তাদের সামনে এনে হাজির করা হবে। বিশ্বজাহানের রব এ জন্য একটি সময় বেঁধে দিয়েছেন। সেই সময় তিনি পূর্ববর্তী ও পরবর্তীকালের সবাইকে পুনরায় জীবিত করে তাঁর আদালতে সমবেত করবেন এবং তাদের মোকদ্দমার রায় ঘোষণা করবেন। তোমরা বিশ্বাস করলে তোমাদের নিজেদেরই কল্যাণ হবে। কারণ, এভাবে সময় থাকতেই সতর্ক হয়ে ঐ আদালতে সফলকাম হওয়ার প্রস্তুতি নিতে পারবে। বিশ্বাস না করলে নিজেদেরই ক্ষতি করবে। কারণ সে ক্ষেত্রে এই ভুলের মধ্যেই জীবন অতিবাহিত করবে যে ভাল-মন্দ যাই আছে এই দুনিয়া পর্যন্তই তা সীমাবদ্ধ। মৃত্যুর পর কোন আদালত হবে না যেখানে আমাদের ভাল অথবা মন্দ কাজকর্মের স্থায়ী কোন ফল থাকতে পারে।

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

৪০. নিশ্চয় ফয়সালার দিনটি তাদের সবার জন্য নির্ধারিত সময়।

তাফসীরে আহসানুল বায়ান

(৪০) সকলের জন্য ওদের বিচার দিন নির্ধারিত রয়েছে। (1)

(1) এটাই হল সেই আসল উদ্দেশ্য, যার জন্য মানুষকে সৃষ্টি করা হয়েছে এবং আকাশমন্ডলী ও পৃথিবীকেও।