কাম তারকূমিন জান্না-তিওঁ ওয়া ‘উইয়ূন।উচ্চারণ
কত বাগ-বাগীচা, ঝর্ণাধারা, তাফহীমুল কুরআন
তারা পিছনে রেখে গিয়েছিল কত বাগান ও প্রস্রবণ।মুফতী তাকী উসমানী
তারা পশ্চাতে রেখে গেল কত উদ্যান ও প্রস্রবণ,মুজিবুর রহমান
তারা ছেড়ে গিয়েছিল কত উদ্যান ও প্রস্রবন,মাওলানা মুহিউদ্দিন খান
এরা পশ্চাতে রেখে গিয়েছিল কত উদ্যান ও প্রস্রবণ; ইসলামিক ফাউন্ডেশন
তারা অনেক বাগান ও ঝর্না রেখেছিল।আল-বায়ান
তারা ছেড়ে গিয়েছিল কত উদ্যান আর ঝর্ণা,তাইসিরুল
তারা পেছনে ফেলে এসেছে কত যে বাগান ও ঝরনা,মাওলানা জহুরুল হক
২৫. তারা পিছনে রেখে গিয়েছিল অনেক উদ্যান ও প্রস্রবণ;
(২৫) ওরা পশ্চাতে রেখে গিয়েছিল কত বাগান ও ঝরনা, (1)
(1) كَمْ ‘খাবরিয়্যাহ’ (খবরসূচক) যা আধিক্য বুঝাতে ব্যবহার হয়। নীল-নদের উভয় পাশের্ব পর্যাপ্ত পরিমাণে বাগান, ক্ষেত এবং উঁচু উঁচু অট্টালিকা ও প্রতিপত্তির বহু নিদর্শন ছিল। সব কিছুই এই দুনিয়াতেই থেকে গেল এবং শিক্ষা ও উপদেশ স্বরূপ কেবল ফিরআউন ও তার জাতির নাম রয়ে গেল।