ইয়ালবাছূনা মিন ছুনদুছিওঁ ওয়া ইছতাবরকিম মুতাক-বিলীন।উচ্চারণ
তারা রেশম ও মখমলের ৪১ পোশাক পরে সামনাসামনি বসবে। তাফহীমুল কুরআন
তারা ‘সুন্দুস’ ও ‘ইসতাবরাক’ #%১৬%#-এর পোশাক পরিহিত অবস্থায় সামনা সামনি বসা থাকবে।মুফতী তাকী উসমানী
তারা পরিধান করবে মিহি ও পুরু রেশমী বস্ত্র এবং তারা মুখোমুখী হয়ে বসবে।মুজিবুর রহমান
তারা পরিধান করবে চিকন ও পুরু রেশমীবস্ত্র, মুখোমুখি হয়ে বসবে।মাওলানা মুহিউদ্দিন খান
তারা পরিধান করবে মিহি ও পুরু রেশমী বস্ত্র এবং মুখোমুখি হয়ে বসবে। ইসলামিক ফাউন্ডেশন
তারা পরিধান করবে পাতলা ও পুরু রেশমী বস্ত্র এবং বসবে মুখোমুখী হয়ে।আল-বায়ান
তারা পরিধান করবে পাতলা ও পুরু রেশমী কাপড়, আর বসবে মুখোমুখী হয়ে।তাইসিরুল
তারা পরিধান করবে মিহি রেশম ও পুরু জরিদার পোশাক, পরস্পরের মুখোমুখি হয়ে।মাওলানা জহুরুল হক
৪১
মূল আয়াতে سُنْدُسٍ ও إِسْتَبْرَقٍ শব্দ ব্যবহৃত হয়েছে। আরবী ভাষায় সূক্ষ্ম রেশমী কাপড়কে سُنْدُسٍ বলে। إِسْتَبْرَقٍ ফারসী শব্দ এর আরবী রূপ। মোটা রেশমী কাপড় বুঝাতে এ শব্দটি ব্যবহৃত হয়।
‘সুন্দুস’ ও ‘ইসতিব্রাক’ দুই ধরনের রেশমি কাপড়। সুনদুস হয় মিহি আর ইস্তাব্রাক মোটা। এটা তো দুনিয়ার হিসেবে, কিন্তু জান্নাতের সুনদুস ও ইস্তাব্রাক যে আসলে কেমন হবে তা আল্লাহ তাআলাই জানেন।
৫৩. তারা পরবে মিহি ও পুরু রেশমী বস্ত্ৰ এবং বসবে মুখোমুখি হয়ে।
(৫৩) ওরা পরিধান করবে মিহি ও পুরু রেশমী বস্ত্র এবং মুখোমুখি হয়ে বসবে। (1)
(1) কাফের ও ফাসেক লোকদের মোকাবেলায় ঈমানদার ও আল্লাহভীরুদের মর্যাদার কথা বর্ণনা করা হচ্ছে। যাঁরা তাদের নিজেদেরকে কুফরী ও পাপাচার থেকে বাঁচিয়ে রেখেছিলেন। أمِين এমন স্থানকে বলা হয়, যেখানে সর্বপ্রকার ভয় ও দুশ্চিন্তা থেকে সুরক্ষিত ও নিরাপদ থাকা যায়।