ওয়ামা-খালাকনাছছামা-ওয়া-তি ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা-লা-‘ইবীন।উচ্চারণ
আমি এ আসমান ও যমীন এবং এর কাছের সমস্ত জিনিস খেলাচ্ছলে তৈরি করিনি। তাফহীমুল কুরআন
আমি আকাশমণ্ডলী, পৃথিবী ও তার অন্তর্গত বস্তু নিচয় ক্রীড়াচ্ছলে সৃষ্টি করিনি।মুফতী তাকী উসমানী
আমি আকাশমন্ডলী ও পৃথিবী এবং এতদুভয়ের মধ্যস্থিত কোন কিছুই ক্রীড়াচ্ছলে সৃষ্টি করিনি।মুজিবুর রহমান
আমি নভোমন্ডল, ভূমন্ডল ও এতদুভয়ের মধ্যবর্তী সবকিছু ক্রীড়াচ্ছলে সৃষ্টি করিনি।মাওলানা মুহিউদ্দিন খান
আমি আকাশমণ্ডলী ও পৃথিবী এবং এদের মধ্যে কোন কিছুই ক্রীড়াচ্ছলে সৃষ্টি করি নাই; ইসলামিক ফাউন্ডেশন
আর আমি আসমানসমূহ, যমীন এবং এতদোভয়ের মধ্যে যা কিছু আছে তা খেলাচ্ছলে সৃষ্টি করিনি।আল-বায়ান
আমি আকাশ, যমীন আর এদের মাঝে যা আছে সে সব খেল-তামাশার ফলে সৃষ্টি করিনি।তাইসিরুল
আর আমরা মহাকাশমন্ডলী ও পৃথিবী আর এ দুইয়ের মধ্যে যা-কিছু আছে তা ছেলে-খেলার জন্য সৃষ্টি করি নি।মাওলানা জহুরুল হক
৩৮. আর আমরা আসমানসমূহ, যমীন ও এ দুয়ের মধ্যকার কোন কিছুই খেলার ছলে সৃষ্টি করিনি;
(৩৮) আমি আকাশমন্ডলী ও পৃথিবী এবং ওদের মধ্যে কোন কিছুই খেলাচ্ছলে সৃষ্টি করিনি; (1)
(1) এই বিষয়টাই ইতিপূর্বে সূরা স্বাদ-এর ২৭নং, সূরা মু’মিনূন ১১৫-১১৬নং এবং সূরা হিজর ৮৫নং ইত্যাদি আয়াতে বর্ণনা করা হয়েছে।