إِنَّ شَجَرَتَ ٱلزَّقُّومِ

ইন্না শাজারতাঝঝাক্কূম।উচ্চারণ

‘যাককূম ৩৮ তাফহীমুল কুরআন

নিশ্চয়ই যাক্কুম গাছ হবেমুফতী তাকী উসমানী

নিশ্চয়ই যাক্কুম বৃক্ষ হবে –মুজিবুর রহমান

নিশ্চয় যাক্কুম বৃক্ষমাওলানা মুহিউদ্দিন খান

নিশ্চয়ই যাক্কুম বৃক্ষ হবে- ইসলামিক ফাউন্ডেশন

নিশ্চয় যাক্কূম বৃক্ষআল-বায়ান

নিশ্চয়ই যাক্কুম গাছ (হবে)তাইসিরুল

নিঃসন্দেহ যিক্কুম বৃক্ষ,মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

৩৮

‘যাককুম’-এর ব্যাখ্যা জানার জন্য দেখুন, তাফহীমুল কুরআন, সূরা সাফফাত, টীকা ৩৪।

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

৪৩. নিশ্চয় যাক্কুম গাছ হবে(১)—

(১) যাক্কুমের স্বরূপ সম্পর্কে সূরা আস-সাফফাতে কিছু জরুরী বিষয় বর্ণনা করা হয়েছে। এখানে উল্লেখযোগ্য বিষয় এই যে, কুরআনের আয়াত থেকে বাহ্যতঃ জানা যায়, যাক্কুম কাফেরদেরকে জাহান্নামে প্রবেশ করার আগেই খাওয়ানো হবে। (ফাতহুল কাদীর) কেননা, এখানে মানুষকে খাওয়ানোর পর জাহান্নামের মধ্যস্থলে টেনে নিয়ে যাওয়ার আদেশ উল্লেখ করা হয়েছে। এছাড়া অন্য সূরায় বলা হয়েছে,


(لَآكِلُونَ مِنْ شَجَرٍ مِنْ زَقُّومٍ ٭ فَمَالِئُونَ مِنْهَا الْبُطُونَ ٭ فَشَارِبُونَ عَلَيْهِ مِنَ الْحَمِيمِ ٭ فَشَارِبُونَ شُرْبَ الْهِيمِ ٭ هَٰذَا نُزُلُهُمْ يَوْمَ الدِّينِ)

(সূরা আল-ওয়াকি’আঃ ৫২–৫৬)

তাফসীরে আহসানুল বায়ান

(৪৩) নিশ্চয়ই যাক্কুম গাছ হবে