فَأۡتُواْ بِـَٔابَآئِنَآ إِن كُنتُمۡ صَٰدِقِينَ

ফা’তূবিআ-বাইনাইন কনতুম সা-দিকীন।উচ্চারণ

“যদি তুমি সত্যবাদী হয়ে থাকো তাহলে আমাদের বাপ-দাদাদের জীবিত করে আনো।” ৩১ তাফহীমুল কুরআন

তোমরা সত্যবাদী হলে আমাদের বাপ-দাদাদেরকে তুলে আন।মুফতী তাকী উসমানী

অতএব তোমরা যদি সত্যবাদী হও তাহলে আমাদের পূর্ব-পুরুষদেরকে উপস্থিত কর।মুজিবুর রহমান

তোমরা যদি সত্যবাদী হও, তবে আমাদের পূর্বপুরুষদেরকে নিয়ে এস।মাওলানা মুহিউদ্দিন খান

‘অতএব তোমরা যদি সত্যবাদী হও তবে আমাদের পূর্বপুরুষদেরকে উপস্থিত কর।’ ইসলামিক ফাউন্ডেশন

‘যদি তোমরা সত্যবাদী হও, তবে আমাদের পিতৃপুরুষদেরকে নিয়ে এসো’।আল-বায়ান

(মৃত্যুর পর মানুষকে পুনরুত্থিত করা হবে- তোমাদের এ কথায়) তোমরা যদি সত্য হও, তাহলে আমাদের পূর্বপুরুষদেরকে হাজির কর।তাইসিরুল

তাহলে আমাদের পিতৃপুরুষদের নিয়ে এস, যদি তোমরা সত্যবাদী হও।মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

৩১

তাদের যুক্তি ছিল এই যে, মৃত্যুর পর আমরা কখনো কাউকে পুনরায় জীবিত হতে দেখিনি। তাই আমরা দৃঢ় বিশ্বাস পোষণ করি মৃত্যুর পরে আর কোন জীবন হবে না। তোমরা যদি দাবী করো, মৃত্যুর পর আরেকটি জীবন হবে তাহলে আমাদের বাপ-দাদাদের কবর থেকে উঠিয়ে আন যাতে মৃত্যুর পরের জীবন সম্পর্কে আমাদের দৃঢ় বিশ্বাস জন্মে। তোমরা যদি তা না করো তাহলে আমরা মনে করবো তোমাদের দাবী ভিত্তিহীন। তাদের মতে এটা যেন মৃত্যুর পরের জীবনকে অস্বীকার করার মজবুত প্রমাণ। অথচ এটি একেবারেই নিরর্থক কথা। কে তাদেরকে একথা বলেছে যে, মৃত ব্যক্তি জীবিত হয়ে আবার এই দুনিয়াতেই ফিরে আসবে? নবী ﷺ বা অন্য কোন মুসলমান কবে এ দাবী করেছিল যে, আমরা মৃতদের জীবিত করতে পারি?

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

৩৬. অতএব তোমরা যদি সত্যবাদী হও তবে তোমাদের পিতৃপুরুষদেরকে নিয়ে আস।

তাফসীরে আহসানুল বায়ান

(৩৬) অতএব তোমরা যদি সত্যবাদী হও, তবে আমাদের পূর্বপুরুষদেরকে উপস্থিত কর।’ (1)

(1) এ কথা নবী (সাঃ) ও মুসলিমদেরকে কাফেরদের পক্ষ হতে বলা হচ্ছে যে, যদি তোমাদের এই বিশ্বাস বাস্তবেই সঠিক হয় যে, পুনরায় জীবিত হতে হবে, তবে আমাদের পূর্বপুরুষদেরকে জীবিত করে দেখিয়ে দাও। এটা ছিল তাদের অমূলক তর্ক ও অসার কথাবার্তা। কেননা, পুনরায় জীবিত হওয়ার আকীদা ও বিশ্বাস হল কিয়ামতের সাথে সম্পৃক্ত। কিয়ামত ঘটার পূর্বেই দুনিয়াতে জীবিত হওয়া বা করার ব্যাপার নয়।