ওয়া ইন্নী ‘উযতুবিরববী ওয়া রব্বিকুম আন তার জুমূন।উচ্চারণ
তোমরা আমার ওপরে হামলা করে বসবে, এ ব্যাপার আমি আমার ও তোমাদের রবের আশ্রয় নিয়েছি। তাফহীমুল কুরআন
তোমরা যে আমাকে পাথর মেরে হত্যা করবে, তার থেকে আমি আশ্রয় গ্রহণ করছি আমার ও তোমাদের প্রতিপালকের। মুফতী তাকী উসমানী
তোমরা যাতে আমাকে প্রস্তরাঘাতে হত্যা করতে না পার তজ্জন্য আমি আমার রাব্ব ও তোমাদের রবের আশ্রয় প্রার্থনা করছি।মুজিবুর রহমান
তোমরা যাতে আমাকে প্রস্তরবর্ষণে হত্যা না কর, তজ্জন্যে আমি আমার পালনকর্তা ও তোমাদের পালনকর্তার শরনাপন্ন হয়েছি।মাওলানা মুহিউদ্দিন খান
‘তোমরা যাতে আমাকে প্রস্তরাঘাতে হত্যা করতে না পার, তার জন্যে আমি আমার প্রতিপালক ও তোমাদের প্রতিপালকের শরণ নিচ্ছি। ইসলামিক ফাউন্ডেশন
আর তোমাদের প্রস্তরাঘাত থেকে আমি আমার রব ও তোমাদের রবের কাছে আশ্রয় চাচ্ছি।আল-বায়ান
আমি আমার ও তোমাদের প্রতিপালকের নিকট আশ্রয় গ্রহণ করছি যাতে তোমরা আমাকে পাথরের আঘাতে হত্যা না কর।তাইসিরুল
"আর আমি আলবৎ আশ্রয় চাইছি আমার প্রভু ও তোমাদের প্রভুর কাছে, পাছে তোমরা আমাকে পাথর মে’রে মেরে ফেল।মাওলানা জহুরুল হক
ফির‘আউন হযরত মূসা আলাইহিস সালামকে তাঁর দাওয়াতের জবাবে হত্যা করার হুমকি দিয়েছিল। এটা তারই উত্তর।
২০. আর নিশ্চয় আমি আমার রব ও তোমাদের রবের আশ্রয় প্রার্থনা করছি, যাতে তোমরা আমাকে পাথরের আঘাত হানতে না পার।(১)
(১) تَرْجُمُونِ শব্দের অর্থ প্রস্তর বর্ষণে হত্যা করা। এর অপর অর্থ কাউকে গালি দেয়াও হয়। এখানে উভয় অর্থই হতে পারে, কিন্তু প্ৰথম অর্থ নেয়াই অধিক সঙ্গত। কেননা, ফিরআউনের সম্প্রদায় মুসা আলাইহিস সালাম-কে হত্যার হুমকি দিচ্ছিল। (তাবারী, ইবনে কাসীর)
(২০) তোমরা যাতে আমাকে প্রস্তরাঘাতে হত্যা না করতে পার, তার জন্য আমি আমার প্রতিপালক ও তোমাদের প্রতিপালকের নিকট আশ্রয় প্রার্থনা করছি। (1)
(1) এই দাওয়াত ও তবলীগের উত্তরে ফিরআউন মূসা (আঃ)-কে হত্যা করার হুমকি দেয়। তাই তিনি নিজ প্রতিপালকের কাছে আশ্রয় কামনা করেন।