فَدَعَا رَبَّهُۥٓ أَنَّ هَـٰٓؤُلَآءِ قَوۡمٞ مُّجۡرِمُونَ

ফাদা‘আ-রব্বাহূআন্না হাউলাই কাওমুম মুজরিমূন।উচ্চারণ

অবশেষে তিনি তাঁর রবকে ডেকে বললেন, এসব লোক অপরাধী। ২০ তাফহীমুল কুরআন

তারপর সে নিজ প্রতিপালককে ডাক দিয়ে বলল, এরা তো এক অপরাধী সম্প্রদায়।মুফতী তাকী উসমানী

অতঃপর মূসা তার রবের নিকট নিবেদন করলঃ এরাতো এক অপরাধী সম্প্রদায়।মুজিবুর রহমান

অতঃপর সে তার পালনকর্তার কাছে দোয়া করল যে, এরা অপরাধী সম্প্রদায়।মাওলানা মুহিউদ্দিন খান

এরপর মূসা তার প্রতিপালকের নিকট নিবেদন করল, ‘এরা তো এক অপরাধী সম্প্রদায়।’ ইসলামিক ফাউন্ডেশন

অতঃপর সে তার রবকে ডেকে বলল, ‘নিশ্চয় এরা এক অপরাধী সম্প্রদায়।’আল-বায়ান

(কিন্তু তারা ছিল আক্রমণমুখী) তখন সে তার পালনকর্তার নিকট দু‘আ করল- এরা অপরাধী জাতি।তাইসিরুল

তারপর তিনি তাঁর প্রভুকে ডেকে বললেন -- "এরা হচ্ছে এক অপরাধী জাতি।"মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

২০

এটা হযরত মূসা কর্তৃক তাঁর রবের কাছে পেশকৃত সর্বশেষ রিপোর্ট। ‘এসব লোক অপরাধী’ অর্থাৎ এদের অপরাধী হওয়াটা এখন অকাট্যভাবে প্রমাণিত হয়ে গিয়েছে। এদের প্রতি আনুকূল্য দেখানো এবং এদেরকে সংশোধনের সুযোগ দানের অবকাশ আর নেই। এখন জনাবের চূড়ান্ত ফয়সালা দেয়ার সময় এসে গিয়েছে।

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

২২. অতঃপর মূসা তার রবকে ডাকলেন, নিশ্চয় এরা এক অপরাধী সম্প্রদায়।

তাফসীরে আহসানুল বায়ান

(২২) অতঃপর সে তার প্রতিপালকের নিকট নিবেদন করল, নিশ্চয় ওরা এক অপরাধী সম্প্রদায়।(1)

(1) অর্থাৎ, যখন তিনি দেখলেন যে, দাওয়াতের কোন প্রভাব তাদের উপর পড়ছে না, বরং তাদের কুফরী ও ধৃষ্টতা আরো বেড়ে যাচ্ছে, তখন তিনি আল্লাহর দরবারে তাদের অবস্থা জানিয়ে দু’আ করলেন।