كَٱلۡمُهۡلِ يَغۡلِي فِي ٱلۡبُطُونِ

কালমুহলি ইয়াগলী ফিলবুতূন।উচ্চারণ

তেলের তলানির মত। ৩৯ তাফহীমুল কুরআন

তেলের তলানি-সদৃশ। তা তাদের পেটে উথলাতে থাকবেমুফতী তাকী উসমানী

গলিত তাম্রের মত; ওটা তার উদরে ফুটতে থাকবে –মুজিবুর রহমান

গলিত তাম্রের মত পেটে ফুটতে থাকবে।মাওলানা মুহিউদ্দিন খান

গলিত তাম্রের মত, এদের উদরে ফুটতে থাকবে ইসলামিক ফাউন্ডেশন

গলিত তামার মত, উদরসমূহে ফুটতে থাকবে।আল-বায়ান

গলিত তামার মত পেটে ফুটতে থাকবে।তাইসিরুল

গলিত পিতলের মতো, -- পেটের ভেতরে,মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

৩৯

মূল আয়াতে المُهْلِ শব্দ ব্যবহৃত হয়েছে যার কয়েকটি অর্থ আছেঃ গলানো ধাতু, পুঁজ, রক্ত, গলানো আলকাতরা, লাভা এবং তেলের তলানি। আরবী ভাষাভাষী এবং মুফাসসিরগণ এই ভিন্ন ভিন্ন অর্থ বর্ণনা করেছেন। আমাদের দেশে যাকে ফনীমনসা বলা হয় ‘যাককুম’ বলতে যদি সেই জিনিসকেই বুঝানো হয়ে থাকে তাহলে তা চিবালে যে রস নির্গত হবে তা তেলের তলানির সাথে বেশী সার্দশ্য পূর্ণ হবে।

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

৪৫. গলিত তামার মত, পেটের মধ্যে ফুটতে থাকবে।

তাফসীরে আহসানুল বায়ান

(৪৫) গলিত তামার মত(1) তা পেটের ভিতর ফুটতে থাকবে,

(1) مُهْلٌ গলিত তামা, আগুনে গলিত জিনিস। অথবা তৈলকিট্ট; যা তেলপাত্রের তলে ঘোলাটে মাটির মত পড়ে থাকে।