ওয়াযযা-রিয়া-তি যারওয়া-।
ভাবো -- বিক্ষেপকারীদের বিক্ষেপের কথা, --
ফাল হা-মিলা-তি বিকর-।
তারপর বহনকারীদের বোঝার কথা, --
ফালজা-রিয়া-তি ইউছর-।
তারপর চলমানদের স্বচ্ছন্দগমনের কথা, --
ফাল মুকাছছিমা-তি আমর-।
তারপর বিতরণকারীদের কাজকর্মের কথা, --
ইন্নামা-তূ‘আদূনা লাসা-দিক।
নিঃসন্দেহ তোমাদের প্রতি যা ওয়াদা করা হয়েছিল তা অবশ্যই সত্য, --
ওয়া ইন্নাদ দীনা লাওয়া-কি‘উ।
আর নিঃসন্দেহ ন্যায়বিচার অবশ্যাম্ভাবী।
ওয়াছছামাই যা-তিল হুবুক।
ভাবো আকাশের কথা -- অজস্র পথ বিশিষ্ট,
ইন্নাকুম লাফী কাওলিম মুখতালিফ।
তোমরা তো নিশ্চয়ই পরস্পর বিরোধী কথায় রয়েছ,
ইউ’ফাকু‘আনহু মান উফিক।
যে মুখ ফিরিয়ে থাকে তাকে এ থেকে ফিরিয়েই রাখা হয়।
কুতিলাল খারর-ছূন।
কোতল হোক মিথ্যারচনাকারীরা --
আল্লাযীনা হুম ফী গামরতিন ছা-হূন।
যারা খোদ গহবরে, বেখেয়াল!
ইয়াছআলূনা আইয়া-না ইয়াওমুদ্দীন।
তারা জিজ্ঞাসা করে -- "কবে আসবে বিচারের দিন?"
ইয়াওমা হুম ‘আলান্না-রি ইউফতানূন।
সেই দিনটাতে আগুনে তাদের পরীক্ষা করা হবে।
যূকূফিতনাতাকুম হা-যাল্লাযী কনতুম বিহী তাছতা‘জিলূন।
তোমাদের অত্যাচার তোমরা আস্বাদন কর। এইটিই সেই যেটি তোমরা ত্বরান্বিত করতে চেয়েছিল।
ইন্নাল মুত্তাকীনা ফী জান্না-তিওঁ ওয়া উ‘ইয়ূন।
নিঃসন্দেহ ধর্মভীরুরা থাকবে স্বর্গোউদ্যানসমূহে ও ঝরনা-রাজিতে, --
আ-খিযীনা মাআ-তা-হুম রব্বুহুম ইন্নাহুম ক-নূকাবলা যা-লিকা মুহছিনীন।
তাদের প্রভু যা তাদের দেবেন তারা তা গ্রহণ করতে থাকবে। তারা এর আগে নিশ্চয়ই ছিল সৎকর্মশীল।
ক-নূকালীলাম মিনাল্লাইলি মা-ইয়াহজা‘ঊন।
তারা রাতের সামান্য সময়ই ঘুমিয়ে কাটাত।
ওয়া বিলআছহা-রিহুম ইয়াছতাগফিরূন।
আর নিশিভোরে তারা পরিত্রাণ খুঁজত।
ওয়া ফীআমওয়া-লিহিম হাক্কুল লিছছাইলি ওয়াল মাহরূম।
আর তাদের ধনসম্পদের মধ্যে ভিখারীর জন্য ও বঞ্চিতের জন্য হক্ রেখেছে।
ওয়া ফিল আরদিআ-য়া-তুলিলল মূ’কিনীন।
আর পৃথিবীতে নিদর্শনাবলী রয়েছে নিশ্চিত-বিশ্বাসীদের জন্য, --
ওয়া ফীআনফুছিকুম আফালা-তুবসিরূন।
আর তোমাদের নিজেদের মধ্যে। তবুও কি তোমরা চেয়ে দেখবে না?
ওয়া ফিছছামাই রিঝকুকুম ওয়ামা-তূ‘আদূন।
আর আকাশে রয়েছে তোমাদের জীবিকা, আর যা তোমাদের ওয়াদা করা হয়েছে।
ফাওয়ারব্বিছ ছামাই ওয়াল আরদিইন্নাহূলাহাক্কুম মিছলা মাআন্নাকুম তানতিকূন।
অতএব মহাকাশ ও পৃথিবীর প্রভুর শপথ -- নিঃসন্দেহ এ আলবৎ সত্য, যেমনটা তোমরা বস্তুত বাক্যালাপ কর।
হাল আতা-কা হাদীছুদাইফি ইবর-হীমাল মুকরমীন।
তোমার কাছে ইব্রাহীমের সম্মানিত অতিথিদের সংবাদ এসেছে কি?
ইয দাখালূ‘আলাইহি ফাক-লূছালা-মান ক-লা ছালা-মুন কাওমুম মুনকারূন।
তারা যখন তাঁর দরবারে প্রবেশ করল তারা তখন বললে -- "সালাম"। তিনিও বললেন -- "সালাম", অপরিচিত লোক।
ফার-গা ইলাআহলিহী ফাজাআ বি‘ইজলিন ছামীন।
তিনি তখন তাঁর পরিবারের কাছে নীরবে ছুটলেন এবং একটি পুষ্ট বাছুর নিয়ে এলেন,
ফাকাররবাহূইলাইহিম ক-লা আলা-তা’কুলূন।
তারপর তিনি এটি তাদের সামনে এগিয়ে দিলেন, তিনি বললেন -- "আপনারা কি খাবেন না?"
ফাআওজাছা মিন হুম খীফাতান ক-লূলা-তাখাফ ওয়াবাশশারূহু বিগুলা-মিন ‘আলীম।
সুতরাং তাদের সম্পর্কে তিনি ভয় অনুভব করলেন। তারা বললে -- "ভয় করো না।" পক্ষান্তরে তারা তাঁকে সুসংবাদ দিল এক জ্ঞানবান ছেলের।
ফাআকবালাতিম রআতুহূফী সাররতিন ফাসাক্কাত ওয়াজহাহা- ওয়াক-লাত ‘আজূঝুন ‘আকীম।
তারপর তাঁর স্ত্রী এগিয়ে এলেন বিলাপ করতে-করতে, আর তিনি তাঁর গালে চাপড় মারছেন এবং বলছেন, "এক বুড়ি, বন্ধ্যা!"
ক-লূকাযা-লিকি ক-লা রব্বুকি ইন্নাহূহুওয়াল হাকীমুল ‘আলীম।
তারা বললে -- "এমনটাই হবে, তোমার প্রভু বলেছেন।" নিঃসন্দেহ তিনি স্বয়ং পরমজ্ঞানী, সর্বজ্ঞাতা।
ক-লা ফামা-খাতবুকুম আইয়ুহাল মুরছালূন।
তিনি বললেন -- "তাহলে তোমাদের বিশেষ বার্তা কি, হে বার্তাবাহকগণ?"
ক-লূইন্নাউরছিলনাইলা-কাওমিম মুজরিমীন।
তারা বললে -- "আমাদের অবশ্য প্রেরণ করা হয়েছে এক অপরাধী লোকদের প্রতি, --
লিনুরছিলা ‘আলাইহিম হিজা-রতাম মিন তীন।
"যেন তাদের উপরে আমরা বর্ষণ করতে পারি মাটির পাথর,
মুছাওয়ামাতান ‘ইন্দা রব্বিকা লিলমুছরিফীন।
যা অমিতাচারীদের জন্য নির্ধারিত রয়েছে তোমার প্রভুর কাছে।
ফাআখরজনা-মান ক-না ফীহা-মিনাল মু’মিনীন।
তারপর মুমিনদের মধ্যের যারা সেখানে রয়েছিল তাদের আমরা বের করে আনলাম,
ফামা-ওয়াজাদনা-ফীহা-গাইর বাইতিম মিনাল মুছলিমীন।
কিন্ত আমরা সেখানে মুসলিমদের একটি পরিবার ব্যতীত আর কাউকে পাইনি।
ওয়াতারকনা-ফীহাআ-য়াতালিলল্লাযীনা ইয়াখা-ফূনাল ‘আযা-বাল আলীম।
আর আমরা সেখানে রেখে দিয়েছিলাম এক নিদর্শন তাদের জন্য যারা মর্মন্তুদ শাস্তিকে ভয় করে।
ওয়া ফী মূছাইয আরছালনা -হু ইলা-ফির‘আওনা বিছুলতা-নিম মুবীন।
আর মূসার মধ্যেও। দেখো! আমরা তাঁকে পাঠিয়েছিলাম ফিরআউনের কাছে সুস্পষ্ট কর্তৃত্ব দিয়ে।
ফাতাওয়াল্লা-বিরুকনিহী ওয়াক-লা ছা-হিরুন আও মাজনূন।
কিন্ত সে ফিরে গিয়েছিল তার শক্তিমত্তার দিকে এবং বলেছিল -- "একজন জাদুকর অথবা একজন পাগল।"
ফাআখাযনা-হু ওয়া জুনূদাহূফানাবাযনা-হুম ফিল ইয়াম্মি ওয়া হুওয়া মুলীম।
তখন আমরা তাকে ও তার দলবলকে পাকড়াও করলাম এবং তাদের নিক্ষেপ করলাম অথৈ জলে, আর সে ছিল দোষী।
ওয়া ফী ‘আ-দিন ইযআরছালনা-‘আলাইহিমুররী হাল ‘আকীম।
আর 'আদ জাতির ক্ষেত্রেও। দেখো! আমরা তাদের বিরুদ্ধে পাঠিয়েছিলাম এক বিধ্বংসী ঝড়।
মা-তাযারু মিন শাইয়িন আতাত ‘আলাইহি ইল্লা-জা‘আলাতহু কার রমীম।
এ যার উপরে এসে পড়েছিল তার কোনো কিছুই রেখে যায় নি, এটিকে তা করে দিয়েছিল ছাইয়ের মতো।
ওয়া ফী ছামূদা ইযকীলা লাহুম তামাত্তা‘ঊ হাত্তা-হীন।
আর ছামুদ-জাতির ক্ষেত্রেও। দেখো! তাদের বলা হয়েছিল -- "কিছুকাল উপভোগ করে নাও।"
ফা‘আতাও ‘আন আমরি রব্বিহিম ফাআখাযাতহুমুসসা-‘ইকাতুওয়া হুম ইয়ানজুরূন।
তথাপি তাদের প্রভুর আদেশের বিরুদ্ধে তারা দাঁড়িয়েছিল, ফলে এক বজ্রনাদ তাদের পাকড়ালো, আর তারা তাকিয়ে রয়েছিল।
ফামাছতাতা-‘ঊ মিন কিয়া-মিওঁ ওয়ামা-ক-নূমুনতাসিরীন।
তাদের আর দাঁড়াবার ক্ষমতা রইল না, আর তারা সাহায্যপ্রাপ্ত হতেও পারে নি।
ওয়া কাওমা নূহিম মিন কাবলু ইন্নাহুম ক-নূকাওমান ফা-ছিকীন।
আর পূর্বকালীন নূহের লোকদলকেও। নিঃসন্দেহ তারা ছিল সত্যত্যাগী জাতি।
ওয়াছ ছামাআ বানাইনা-হা-বিআইদিওঁ ওয়া ইন্না-লামূছি‘ঊন।
আর মহাকাশমন্ডল -- আমরা তা নির্মাণ করেছি হাতে, আর আমরাই বিশালতার নির্মাতা।
ওয়াল আর দা ফারশ-হা-ফানি‘মাল মা-হিদূন।
আর পৃথিবী -- আমরা একে বিছিয়ে দিয়েছি, কাজেই কত সুন্দর এই বিস্তারকারী!
ওয়া মিন কুল্লি শাইয়িন খালাকনা-ঝাওজাইনি লা‘আল্লাকুম তাযাক্কারূন।
আর প্রত্যেক বস্তুর মধ্যে আমরা জোড়া-জোড়া সৃষ্টি করেছি, যেন তোমরা মনোনিবেশ করো।
ফাফিররূইলাল্লা-হি ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবীন।
"অতএব তোমরা বেগে আল্লাহ্র দিকে ছুটো। আমি নিশ্চয়ই তোমাদের নিকট তাঁর কাছ থেকে একজন সুস্পষ্ট সতর্ককারী।
ওয়ালা-তাজ‘আলূমা‘আল্লা-হি ইলা-হান আ-খার ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবীন।
আর আল্লাহ্র সাথে অন্য কোনো উপাস্য দাঁড় করো না। নিঃসন্দেহ আমি তোমাদের নিকট তাঁর কাছ থেকে এক জন সুস্পষ্ট সতর্ককারী।
কাযা-লিকা মাআতাল্লাযীনা মিন কাবলিহিম মির রছূলিন ইল্লা-ক-লূছা-হিরুন আও মাজনূন।
এইভাবেই। এদের আগে যারা ছিল তাদের কাছে এমন কোনো রসূল আসেন নি যাঁকে তারা না বলেছিল -- "একজন জাদুকর, না হয় একজন পাগল।"
আতাওয়া-সাও বিহী বাল হুম কাওমুন তা-গূন।
এরা কি এটিকেই মৌরুসি বিষয় বানিয়েছে? না, তারা হচ্ছে সীমালংঘনকারী জাতি।
ফাতাওয়াল্লা ‘আনহুম ফামাআনতা বিমালূম।
অতএব তাদের থেকে তুমি মুখ ফিরিয়ে নাও, কেননা তুমি তো দোষী নও।
ওয়া যাক্কির ফাইন্নাযযিকর-তানফা‘উল মু’মিনীন।
তবুও তুমি উপদেশ দিতে থাকো, কেননা নিঃসন্দেহ উপদেশদান মুমিনদের উপকার করবে।
ওয়ামা-খালাকতুল জিন্না ওয়াল ইনছা ইল্লা-লিইয়া‘বুদূন।
আর আমি জিন ও মানুষকে, তারা আমাকে উপাসনা করুক -- এইজন্য ছাড়া সৃষ্টি করি নি।
মাউরীদুমিনহুম মির রিঝকিওঁ ওয়ামাউরীদুআইঁ ইয়ুত‘ইমূন।
আমি তাদের থেকে কোনো জীবিকা চাই না, আর আমি চাই না যে তারা আমাকে খাওয়াবে।
ইন্নাল্লা-হা হুওয়াররঝঝা-কুযুল কুওওয়াতিল মাতীন।
বরঞ্চ আল্লাহ -- তিনিই বিরাট রিযেকদাতা, ক্ষমতার অধিকারী, শক্তিমান।
ফাইন্না লিল্লাযীনা জালামূযানূবাম মিছলা যানূবি আসহা-বিহিম ফালা-ইয়াছতা‘জিলূন।
সুতরাং যারা অন্যায়াচরণ করেছে তাদের জন্য অবশ্যই রয়েছে এক ঝুড়ি তাদের সাঙ্গোপাঙ্গদের ঝুড়ির ন্যায়, সেজন্য তারা যেন আমার কাছে তড়িঘড়ি না করে।
ফাওয়াইলুলিলল্লাযীনা কাফারূমিইঁ ইয়াওমিহিমুল্লাযী ইঊ‘আদুন।
অতএব ধিক্ তাদের জন্য যারা অবিশ্বাস পোষণ করে -- তাদের সেই দিনটির কারণে যেটি তাদের ওয়াদা করা হয়েছে!