ফাওয়াইলুলিলল্লাযীনা কাফারূমিইঁ ইয়াওমিহিমুল্লাযী ইঊ‘আদুন।উচ্চারণ
যেদিনের ভয় তাদের দেখানো হচ্ছে পরিণামে সেদিন তাদের জন্য ধ্বংস রয়েছে। তাফহীমুল কুরআন
যারা কুফর অবলম্বন করেছে, তাদের জন্য রয়েছে দুর্ভোগ সেই দিনের, যে দিনের প্রতিশ্রুতি তাদেরকে দেওয়া হচ্ছে।মুফতী তাকী উসমানী
কাফিরদের জন্য দুর্ভোগ তাদের ঐ দিনের যে দিনের বিষয়ে তাদেরকে সতর্ক করা হয়েছে।মুজিবুর রহমান
অতএব, কাফেরদের জন্যে দুর্ভোগ সেই দিনের, যেদিনের প্রতিশ্রুতি ওদেরকে দেয়া হয়েছে।মাওলানা মুহিউদ্দিন খান
কাফিরদের জন্যে দুর্ভোগ তাদের সে দিনের, যে দিনের বিষয়ে এদেরকে সতর্ক করা হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন
অতএব, যারা কুফরী করে তাদের জন্য ধ্বংস সেদিনের যেদিনের ওয়াদা তাদেরকে দেয়া হয়েছে।আল-বায়ান
কাফিরদের জন্য ধ্বংস (নেবে আসবে) তাদের সেদিনের যেদিনের ভয় তাদেরকে দেখানো হয়েছে।তাইসিরুল
অতএব ধিক্ তাদের জন্য যারা অবিশ্বাস পোষণ করে -- তাদের সেই দিনটির কারণে যেটি তাদের ওয়াদা করা হয়েছে!মাওলানা জহুরুল হক
৬০. অতএব, যারা কুফরী করেছে তাদের জন্য দুর্ভোগ সে দিনের, যে দিনের বিষয়ে তাদেরকে সতর্ক করা হয়েছে।
(৬০) অবিশ্বাসীদের জন্য দুর্ভোগ তাদের ঐ দিনের, যে দিনের বিষয়ে তাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে।