ওয়াততূরি।উচ্চারণ
তূরের ১ শপথ তাফহীমুল কুরআন
কসম তূর পাহাড়ের,মুফতী তাকী উসমানী
শপথ তুর পর্বতের,মুজিবুর রহমান
কসম তূরপর্বতের,মাওলানা মুহিউদ্দিন খান
শপথ ত‚র পর্বতের, ইসলামিক ফাউন্ডেশন
কসম তূর পর্বতের,আল-বায়ান
শপথ তূর (পর্বত) এর,তাইসিরুল
ভাবো পাহাড়ের কথা,মাওলানা জহুরুল হক
১
তূর শব্দের প্রকৃত অর্থ পাহাড়। আর الطُّور শব্দের অর্থ সেই বিশেষ পাহাড় যার ওপরে আল্লাহ তা’আলা হযরত মূসাকে নবুওয়াত দানে সম্মানিত করেছিলেন।
১. শপথ তূর পর্বতের(১),
(১) বলা হয়ে থাকে যে, সুরিয়ানী ভাষায় طور (তুর) এর অর্থ পাহাড়, যাতে লতাপাতা ও বৃক্ষ উদগত হয়। এখানে তুর বলে মাদইয়ানে অবস্থিত তুরে-সিনীন বোঝানো হয়েছে। এই পাহাড়ের উপর মুসা আলাইহিস সালাম আল্লাহ তা'আলার সাথে বাক্যালাপ করেছিলেন। তুরের কসম খাওয়ার দ্বারা মহান আল্লাহ এ পাহাড়টিকে সম্মানিত করেছেন। (ফাতহুল কাদীর; কুরতুবী)
(১) শপথ ত্বূর (পর্বতের), (1)
(1) طُوْرٌ সেই পাহাড়, যেখানে মূসা (আঃ) মহান আল্লাহর সাথে বাক্যালাপ করেছিলেন। এই পাহাড়টিকে ‘ত্বূরে সাইনা’ও বলা হয়। তার এই বিশেষ মর্যাদার কারণে মহান আল্লাহ তার কসম খেয়েছেন।