ওয়া কিতা-বিম মাছতূর।উচ্চারণ
এবং এমন একখানা খোলা গ্রন্থের শপথ তাফহীমুল কুরআন
এবং সেই কিতাবের,মুফতী তাকী উসমানী
শপথ কিতাবের, যা লিখিত আছে –মুজিবুর রহমান
এবং লিখিত কিতাবের,মাওলানা মুহিউদ্দিন খান
শপথ কিতাবের, যা লিখিত আছে ইসলামিক ফাউন্ডেশন
আর কসম কিতাবের যা লিপিবদ্ধ আছে।আল-বায়ান
শপথ কিতাবের যা লিখিততাইসিরুল
আর লিখিত গ্রন্থের,মাওলানা জহুরুল হক
২. শপথ কিতাবের, যা লিখিত আছে(১)
(১) লিখিত কিতাব বলে মানুষের আমলনামা বোঝানো হয়েছে, না হয় কোন কোন তফসীরবিদের মতে পবিত্র কুরআন বোঝানো হয়েছে। আবার কারো কারো মতে এর দ্বারা লাওহে মাহফুজই বুঝানো হয়েছে। কারো কারো মতে এর দ্বারা সকল আসমানী কিতাবকে বোঝানো হয়েছে। (ফাতহুল কাদীর)
(২) শপথ কিতাবের, যা লিখিত আছে, (1)
(1) مَسْطُوْرٍ এর অর্থ হল লিপিবদ্ধ। লিখিত বস্তু। কিন্তু এখানে তা থেকে বিভিন্ন জিনিসকে বুঝানো হয়েছে। যেমন, কুরআন মাজীদ, লাওহে মাহফূয, সমস্ত অবতীর্ণ কিতাব অথবা মানুষের সেই আমলনামা, যা ফিরিশতাগণ লিখে থাকেন।