ফী-রক্কিম মানশূর।উচ্চারণ
যা সূক্ষ্ম চামড়ার ওপর লিখিত। ২ তাফহীমুল কুরআন
যা লেখা আছে খোলা পাতায়।মুফতী তাকী উসমানী
উন্মুক্ত পত্রে।মুজিবুর রহমান
প্রশস্ত পত্রে,মাওলানা মুহিউদ্দিন খান
উন্মুক্ত পত্রে, ইসলামিক ফাউন্ডেশন
উন্মুক্ত পাতায়।আল-বায়ান
খোলা পৃষ্ঠায়,তাইসিরুল
এক খোলামেলা পাতায়,মাওলানা জহুরুল হক
২
প্রাচীনকালে যেসব গ্রন্থ ও লিখিত বস্তুকে দীর্ঘকাল পর্যন্ত সংরক্ষিত রাখার প্রয়োজন হতো সেগুলোকে কাগজের পরিবর্তে হরিণের চামড়ায় লেখা হতো। বিশেষত এসব চামড়া লেখার জন্য পাতলা অথবা ঝিল্লির আকারে তৈরী করা হতো এবং পরিভাষায় একেই رق বলা হতো। আহলে কিতাবগণ সাধারণত এই رق এর ওপরেই তাওরাত, যাবুর, ইনযীল এবং নবীদের সহীফাসমূহ লিখে রাখতো যাতে তা দীর্ঘ দিনের জন্য সংরক্ষিত থাকতে পারে। এখানে খোলা গ্রন্থ অর্থ আহলে কিতাবের কাছে বর্তমান পবিত্র গ্রন্থসমূহের এ সমষ্টি। একে উন্মুক্ত কিতাব বলার কারণ হচ্ছে তা দুষ্প্রাপ্য ছিল না, বরং পাঠ করা হতো এবং তাতে কি লিপিবদ্ধ ছিল তা সহজেই অবহিত হওয়া যেতো।
৩. উন্মুক্ত পাতায়(১);
(১) رق শব্দের আসল অর্থ লেখার জন্যে কাগজের স্থলে ব্যবহৃত পাতলা চামড়া। তাই এর অনুবাদ করা হয় পত্র। (ফাতহুল কাদীর)
(৩) উন্মুক্ত পত্রে, (1)
(1) এটির সম্পর্ক হল مَسْطُوْرٍ এর সাথে। رَقٍّ সেই পাতলা চামড়া, যার উপর লেখা হত। আর مَنْثوُرٍ অর্থ হল مَبْسُوْطٍ তথা উন্মুক্ত বা বিস্তৃত।