ওয়াল বাইতিল মা‘মূর।উচ্চারণ
আর শপথ আবাদ ঘরের, ৩ তাফহীমুল কুরআন
এবং কসম ‘বায়তুল মামুর’-এরমুফতী তাকী উসমানী
শপথ বায়তুল মা‘মুরের,মুজিবুর রহমান
কসম বায়তুল-মামুর তথা আবাদ গৃহের,মাওলানা মুহিউদ্দিন খান
শপথ বায়তুল মা‘মূরের, ইসলামিক ফাউন্ডেশন
কসম আবাদ গৃহের,*আল-বায়ান
শপথ বেশি বেশি আবাদকৃত ঘরের,তাইসিরুল
আর ভাবো ঘনঘন গমনাগমনের গৃহের কথা,মাওলানা জহুরুল হক
৩
হযরত হাসান বাসরীর মতে ‘আবাদ ঘর’ অর্থ খানায়ে কা’বা যা কোন সময়ই হজ্জ, উমরা এবং তাওয়াফ ও যিয়ারতকারী থেকে শূন্য থাকে না। কিন্তু হযরত আলী, ইবনে আব্বাস, ইকরিমা, মুজাহিদ, কাতাদা, দাহ্হাক, ইবনে যায়েদ ও অন্য সব মুফাসসিরদের মতে এর অর্থ বায়তুল মা’মূর যার উল্লেখ মি’রাজের প্রসঙ্গে নবী ﷺ করেছিলেন এবং যার দেয়াল গাত্রে তিনি হযরত ইবরাহীম আলাইহিস সাল্লামকে হেলান দিয়ে থাকতে দেখেছিলেন। মুজাহিদ, কাতাদা ও ইবনে যায়েদ বলেন, পৃথিবীবাসীদের জন্য খানায়ে কা’বা যেমন আল্লাহ পরস্তদের কেন্দ্র তেমনি প্রত্যেক আসমানে তার বাসিন্দাদের জন্য একটি করে কা’বা আছে যা আল্লাহর ইবাদতকারীদের জন্য অনুরূপ কেন্দ্রের মর্যাদা রাখে। মি’রাজের সময় নবী ﷺ ঐ সব কা’বার একটি দেয়ালে হযরত ইবরাহীমকে হেলান দিয়ে থাকতে দেখেছিলেন। এর সাথে হযরত ইবরাহীমের সম্পর্ক থাকা অত্যন্ত স্বাভাবিক ছিল। কারণ তিনিই ছিলেন পৃথিবীর কা’বার প্রতিষ্ঠাতা। এ ব্যাখ্যাটি সামনে রেখে বিবেচনা করলে তা হযরত হাসান বাসরীর ব্যাখ্যার পরিপন্থী হবে না। বরং দু’টি ব্যাখ্যা মিলিয়ে আমরা এভাবে বুঝতে পারি যে, এখানে কেবল পৃথিবীর কা’বার শপথ করা হয়নি বরং বিশ্ব-জাহানে বর্তমান সমস্ত কা’বার শপথ এর মধ্যে অন্তর্ভুক্ত আছে।
৪. শপথ বায়তুল মামুরের(১),
(১) আকাশস্থিত ফেরেশতাদের কাবাকে বায়তুল মামুর বলা হয়। এটা দুনিয়ার কা'বার ঠিক উপরে অবস্থিত। হাদীসে আছে যে, মে'রাজের রাত্রিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-কে বায়তুল মামুরে নিয়ে যাওয়া হয়েছিল। এতে প্রত্যহ সত্তর হাজার ফেরেশতা ইবাদতের জন্যে প্রবেশ করে। এরপর তাদের পুনরায় এতে প্রবেশ করার পালা আসে না। প্রত্যহ নতুন ফেরেশতাদের নম্বর আসে। (বুখারী: ৩২০৭, মুসলিম: ১৬২) সপ্তম আসমানে বসবাসকারী ফেরেশতাদের কা'বা হচ্ছে বায়তুল মামুর। এ কারণেই মেরাজের রাত্রিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এখানে পৌছে ইবরাহীম আলাইহিস সালাম-কে বায়তুল মামুরের প্রাচীরে হেলান দিয়ে উপবিষ্ট অবস্থায় দেখতে পান। (বুখারী: ৩২০৭) তিনি ছিলেন দুনিয়ার কা'বার প্রতিষ্ঠাতা। আল্লাহ তা'আলা এর প্রতিদানে আকাশের কা'বার সাথেও তাঁর বিশেষ সম্পর্ক স্থাপন করে দেন। প্রতি আসমানেই ফেরেশতাদের জন্য একটি ইবাদতঘর রয়েছে। প্রথম আসমানের ইবাদতঘরের নাম ‘বাইতুল ইযযত’৷ (ইবন কাসীর)
(৪) শপথ বায়তুল মা’মূরের, (1)
(1) ‘বায়তে মা’মূর’ হল সপ্তম আকাশে অবস্থিত সেই ইবাদতখানা, যেখানে ফিরিশতাগণ ইবাদত করেন। এই ইবাদতখানা ফিরিশতাবর্গ দ্বারা এমনভাবে পরিপূর্ণ হয়ে থাকে যে, প্রত্যহ এতে সত্তর হাজার করে ফিরিশতা ইবাদতের জন্য প্রবেশ করেন। যাঁদের কিয়ামত পর্যন্ত পুনরায় প্রবেশের পালা আসবে না। আর এ কথা মি’রাজের ব্যাপারে বর্ণিত হাদীসগুলোতে বলা হয়েছে। কেউ কেউ ‘বায়তে মা’মূর’ বলতে ‘কা’বা-ঘর’ বুঝিয়েছেন। যে ঘর ইবাদতের জন্য আগমনকারী মানুষ দ্বারা সর্বদা পরিপূর্ণ থাকে। ‘মা’মূর’ শব্দটির অর্থই হচ্ছে আবাদ ও পরিপূর্ণ।