وَٱلسَّقۡفِ ٱلۡمَرۡفُوعِ

ওয়াছছাকফিল মারফূ‘।উচ্চারণ

সুউচ্চ ছাদের তাফহীমুল কুরআন

এবং উন্নীত ছাদেরমুফতী তাকী উসমানী

শপথ সমুন্নত আকাশের,মুজিবুর রহমান

এবং সমুন্নত ছাদের,মাওলানা মুহিউদ্দিন খান

শপথ সমুন্নত আকাশের, ইসলামিক ফাউন্ডেশন

আর সমুন্নত আকাশের;আল-বায়ান

শপথ সুউচ্চ ছাদের,তাইসিরুল

আর সমুন্নত ছাদের,মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

উঁচু ছাদ অর্থ আসমান, যা পৃথিবীকে একটি গম্বুজের মত আচ্ছাদিত করে আছে বলে মনে হয়। এখানে এ শব্দটি গোটা ঊর্ধ্বজগতকে বুঝাতে ব্যবহৃত হয়েছে। (ব্যাখ্যার জন্য দেখুন, তাফহীমুল কুরআন, সূরা ক্বাফ, টীকা ৭)।

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

৫. শপথ সমুন্নত ছাদের(১),

(১) সমুন্নত ছাদ বা উঁচু ছাদ অর্থ আসমান, যা পৃথিবীকে একটি গম্বুজের মত আচ্ছাদিত করে আছে বলে মনে হয়। (ফাতহুল কাদীর)

তাফসীরে আহসানুল বায়ান

(৫) শপথ সমুন্নত ছাদের, (1)

(1) এ থেকে আকাশ বুঝানো হয়েছে যা পৃথিবীর জন্য ছাদস্বরূপ। কুরআনের অন্যত্র এটাকে ‘সুরক্ষিত ছাদ’ বলা হয়েছে। {وَجَعَلْنَا السَّمَآءَ سَقْفًا مَّحْفُوْظًا وَهُمْ عَنْ آيَتِهَا مُعْرِصُوْنَ} سورة الأنبياء ৩২ কেউ কেউ এ থেকে আরশ বুঝিয়েছেন। যা সমস্ত সৃষ্টিকুলের জন্য ছাদ।