ফাল হা-মিলা-তি বিকর-।উচ্চারণ
আবার পানি ভরা মেঘরাশি বয়ে নিয়ে যায় ১ তাফহীমুল কুরআন
তারপর সেই সবের, যা (মেঘের) ভার বহন করে,মুফতী তাকী উসমানী
শপথ বোঝা বহনকারী মেঘপুঞ্জের,মুজিবুর রহমান
অতঃপর বোঝা বহনকারী মেঘের।মাওলানা মুহিউদ্দিন খান
শপথ বোঝা বহনকারী মেঘপুঞ্জের, ইসলামিক ফাউন্ডেশন
অতঃপর, পানির বোঝা বহনকারী মেঘমালার,আল-বায়ান
আর যা উঠিয়ে নেয় আর বহন করে ভারী বোঝা,তাইসিরুল
তারপর বহনকারীদের বোঝার কথা, --মাওলানা জহুরুল হক
১
এ ব্যাপারে সমস্ত তাফসীরকার একমত যে, الذَّارِيَاتِ অর্থ বিক্ষিপ্তকারী ও ধূলাবালি ছড়ানো বাতাস এবং الْحَامِلَاتِ وِقْرًا (ভারী বোঝা বহনকারী) অর্থ সেই বাতাস যা সমুদ্র থেকে লক্ষ কোটি গ্যালন বাষ্প মেঘের আকারে বহন করে আনে। হযরত উমর, হযরত আলী, হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস, হযরত আবদুল্লাহ ইবনে উমর (রা.), মুজাহিদ, সাঈদ ইবনে জুবায়ের, হাসান বাসরী, কাতাদা ও সুদ্দী প্রমুখ মুফাসসিরগণের থেকে বর্ণিত হয়েছে।
২. অতঃপর বোঝাবহনকারী মেঘপুঞ্জের,
(২) শপথ বোঝা বহনকারী মেঘপুঞ্জের, (1)
(1) وَقْرٌ প্রত্যেক সেই বোঝা, যা কোন প্রাণী বহন করে। حاملات থেকে বুঝানো হয়েছে এমন সব হাওয়াকে যা মেঘমালা বহন করে। কিংবা এমন মেঘমালা যা পানির বোঝা বহন করে। যেমন, চতুষ্পদ প্রাণীরা মালপত্রের বোঝা বহন করে।