إِنَّ ٱلۡمُتَّقِينَ فِي جَنَّـٰتٖ وَعُيُونٍ

ইন্নাল মুত্তাকীনা ফী জান্না-তিওঁ ওয়া উ‘ইয়ূন।উচ্চারণ

তবে মুত্তাকীরা ১৩ সেদিন বাগান ও ঝর্ণাধারার মধ্যে অবস্থান করবে। তাফহীমুল কুরআন

মুত্তাকীগণ অবশ্যই উদ্যানরাজি ও প্রস্রবণসমূহের ভেতর থাকবে।মুফতী তাকী উসমানী

সেদিন মুত্তাকীরা থাকবে প্রস্রবণ বিশিষ্ট জান্নাতে।মুজিবুর রহমান

খোদাভীরুরা জান্নাতে ও প্রস্রবণে থাকবে।মাওলানা মুহিউদ্দিন খান

সেদিন নিশ্চয়ই মুত্তাকীরা থাকবে প্রস্রবণ-বিশিষ্ট জান্নাতে, ইসলামিক ফাউন্ডেশন

নিশ্চয় মুত্তাকীরা থাকবে জান্নাতসমূহে ও ঝর্ণাধারায়,আল-বায়ান

মুত্তাকীরা থাকবে জান্নাত আর ঝর্ণাধারার মাঝে।তাইসিরুল

নিঃসন্দেহ ধর্মভীরুরা থাকবে স্বর্গোউদ্যানসমূহে ও ঝরনা-রাজিতে, --মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

১৩

এখানে ‘মুত্তাকী’ শব্দটি সুস্পষ্টভাবে প্রকাশ করছে যে, এর অর্থ সেসব লোক যারা আল্লাহর কিতাব এবং তাঁর রসূলের দেয়া খবরের প্রতি বিশ্বাস করে আখেরাতকে মেনে নিয়েছে এবং আখেরাতের জীবনের সফলতার জন্য তাদেরকে যে আচরণ করতে বলা হয়েছিলো তারা তাই করেছিলো এবং যে আচরণ ও নীতি সম্পর্কে বলে দেয়া হয়েছিলো যে, তা আল্লাহর আযাবের মধ্যে নিমজ্জিত করে তা বর্জন করেছিলো।

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

১৫. নিশ্চয় মুত্তাকীরা থাকবে জান্নাতসমূহে ও ঝর্ণাধারায়,

তাফসীরে আহসানুল বায়ান

(১৫) নিশ্চয় সাবধানীরা থাকবে জান্নাত ও ঝরনাসমূহে।