ওয়া ফী মূছাইয আরছালনা -হু ইলা-ফির‘আওনা বিছুলতা-নিম মুবীন।উচ্চারণ
এছাড়া (তোমাদের জন্য নিদর্শন আছে) মূসার কাহিনীতে। আমি যখন তাকে স্পষ্ট প্রমাণসহ ফেরাউনের কাছে পাঠালাম ৩৬ তাফহীমুল কুরআন
এবং মূসার ঘটনায়ও (আমি এ রকম নিদর্শন রেখেছি), যখন আমি তাকে এক প্রকাশ্য দলীলসহ ফির‘আউনের কাছে পাঠিয়েছিলাম।মুফতী তাকী উসমানী
এবং নিদর্শন রেখেছি মূসার বৃত্তান্তে, যখন আমি তাকে প্রমাণসহ ফির‘আউনের নিকট প্রেরণ করেছিলাম।মুজিবুর রহমান
এবং নিদর্শন রয়েছে মূসার বৃত্তান্তে; যখন আমি তাকে সুস্পষ্ট প্রমাণসহ ফেরাউনের কাছে প্রেরণ করেছিলাম।মাওলানা মুহিউদ্দিন খান
এবং নিদর্শন রেখেছি মূসার বৃত্তান্তে, যখন আমি তাকে স্পষ্ট প্রমাণসহ ফির‘আওনের নিকট প্রেরণ করেছিলাম, ইসলামিক ফাউন্ডেশন
আর মূসার কাহিনীতেও নিদর্শন রয়েছে, যখন আমি তাকে সুস্পষ্ট প্রমাণসহ ফির‘আউনের কাছে পাঠিয়েছিলাম।আল-বায়ান
আর মূসার ঘটনাতেও (নিদর্শন আছে) যখন আমি তাকে স্পষ্ট প্রমাণসহ ফেরাউনের কাছে পাঠিয়েছিলাম,তাইসিরুল
আর মূসার মধ্যেও। দেখো! আমরা তাঁকে পাঠিয়েছিলাম ফিরআউনের কাছে সুস্পষ্ট কর্তৃত্ব দিয়ে।মাওলানা জহুরুল হক
৩৬
অর্থাৎ এরূপ সুস্পষ্ট মু’জিযা এবং প্রকাশ্য নিদর্শনসহ পাঠিয়েছিলেন যে, তিনি যে আসমান ও যমীনের স্রষ্টার পক্ষ থেকে আদিষ্ট হয়ে এসেছিলেন সে বিষয়টি আর সন্দেহযুক্ত ছিল না।
৩৮. আর নিদর্শন রেখেছি মূসার বৃত্তান্তেও, যখন আমরা তাকে স্পষ্ট প্রমাণসহ ফিরআউনের কাছে পাঠালাম(১),
(১) ফিরআউনকে যখন মূসা আলাইহিস সালাম সত্যের পয়গাম দেন, তখন ফিরআউন মুসা আলাইহিস সালাম-এর দিক থেকে মুখ ফিরিয়ে স্বীয় শক্তি, সেনাবাহিনী ও পারিষদবর্গের উপর ভরসা করে। (দেখুন: কুরতুবী সা’দী)
(৩৮) আর নিদর্শন রেখেছি মূসার বৃত্তান্তে। যখন আমি তাকে স্পষ্ট প্রমাণসহ ফিরআউনের নিকট প্রেরণ করেছিলাম।