فَتَوَلَّىٰ بِرُكۡنِهِۦ وَقَالَ سَٰحِرٌ أَوۡ مَجۡنُونٞ

ফাতাওয়াল্লা-বিরুকনিহী ওয়াক-লা ছা-হিরুন আও মাজনূন।উচ্চারণ

তখন সে নিজের শক্তিমত্তার ওপর গর্ব প্রকাশ করলো এবং বললোঃ এ তো যাদুকর কিংবা পাগল। ৩৭ তাফহীমুল কুরআন

ফির‘আউন তার ক্ষমতার দর্পে মুখ ফিরিয়ে নিল এবং বলল, সে একজন যাদুকর অথবা উন্মাদ।মুফতী তাকী উসমানী

তখন সে ক্ষমতা দম্ভে মুখ ফিরিয়ে নিল এবং বললঃ এই ব্যক্তি হয় এক যাদুকর, না হয় উম্মাদ।মুজিবুর রহমান

অতঃপর সে শক্তিবলে মুখ ফিরিয়ে নিল এবং বললঃ সে হয় যাদুকর, না হয় পাগল।মাওলানা মুহিউদ্দিন খান

তখন সে ক্ষমতার দম্ভে মুখ ফিরিয়ে নিল এবং বলল, ‘এই ব্যক্তি হয় এক জাদুকর, না হয় এক উন্মাদ। ইসলামিক ফাউন্ডেশন

কিন্তু সে তার দলবলসহ মুখ ফিরিয়ে নিল এবং বলল, ‘এ ব্যক্তি যাদুকর অথবা উম্মাদ।’আল-বায়ান

তখন সে তার ক্ষমতার দাপটে মুখ ফিরিয়ে নিল আর বলল- ‘এ লোক একটা যাদুকর না হয় পাগল।’তাইসিরুল

কিন্ত সে ফিরে গিয়েছিল তার শক্তিমত্তার দিকে এবং বলেছিল -- "একজন জাদুকর অথবা একজন পাগল।"মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

৩৭

অর্থাৎ কোন সময় সে তাঁকে যাদুকর বলে আখ্যায়িত করেছিলো আবার কখনো বলেছিলো এ ব্যক্তি পাগল।

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

৩৯. তখন সে ক্ষমতার অহংকারে মুখ ফিরিয়ে নিল(১) এবং বলল, এ ব্যক্তি হয় এক জাদুকর, না হয় এক উন্মাদ।

(১) ركن শব্দের অর্থ খুঁটি। আবার নিজ পার্শ্বশক্তির অর্থেও ব্যবহৃত হয়। মুফাসসিরগণ এখানে দুটি অর্থ বর্ণনা করেছেন। এক. সে তার শক্তির অহংকারে মত্ত হয়ে মুখ ফিরিয়ে নিল। দুই. সে তার শক্তিশালী দলবল ও সেনাবাহিনীসহ মুখ ফিরিয়ে নিল। (দেখুন, কুরতুবী)।

তাফসীরে আহসানুল বায়ান

(৩৯) তখন সে ক্ষমতার দম্ভে মুখ ফিরিয়ে নিল(1) এবং বলল, ‘এই ব্যক্তি হয় এক যাদুকর, না হয় এক পাগল।’

(1) শক্তিশালী দিককে ‘রুকন’ বলে। এখানে তার নিজস্ব ক্ষমতা এবং সৈন্যকে বুঝানো হয়েছে।