فَأَخۡرَجۡنَا مَن كَانَ فِيهَا مِنَ ٱلۡمُؤۡمِنِينَ

ফাআখরজনা-মান ক-না ফীহা-মিনাল মু’মিনীন।উচ্চারণ

অতঃপর ৩৩ ঐ জনপদে যারা মু’মিন ছিলো তাদের সবাইকে বের করে নিলাম। তাফহীমুল কুরআন

অতঃপর সেই জনপদে যেসব মুমিন ছিল আমি তাদেরকে সেখান থেকে বের করলাম।মুফতী তাকী উসমানী

সেখানে যেসব মু’মিন ছিল আমি তাদেরকে উদ্ধার করেছিলাম –মুজিবুর রহমান

অতঃপর সেখানে যারা ঈমানদার ছিল, আমি তাদেরকে উদ্ধার করলাম।মাওলানা মুহিউদ্দিন খান

সেখানে যেসব মু’মিন ছিল আমি তাদেরকে উদ্ধার করেছিলাম, ইসলামিক ফাউন্ডেশন

অতঃপর সেখানে যেসব মুমিন ছিল আমি তাদেরকে বের করে নিয়ে আসলাম।আল-বায়ান

সেখানে যারা মু’মিন ছিল আমি তাদেরকে বের করে এনেছিলাম,তাইসিরুল

তারপর মুমিনদের মধ্যের যারা সেখানে রয়েছিল তাদের আমরা বের করে আনলাম,মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

৩৩

এ ফেরেশতারা হযরত ইবরাহীম আলাইহিস সালামের নিকট থেকে কিভাবে হযরত লূতের (আ) কাছে পৌঁছলো এবং সেখানে তাদের ও লূতের (আ) জাতির মাঝে কি ঘটলো সেসব কাহিনীর বর্ণনা এখানে বাদ দেয়া হয়েছে। সূরা হূদ আল হিজর ও আল আনকাবূতে এ বিষয়ে বিস্তারিত আলোচনা আগেই করা হয়েছে। যে সময় এ জাতির ওপর আযাব নাযিল হতে যাচ্ছে এখানে শুধু সেই চরম মুহূর্তের কথা উল্লেখ করা হয়েছে।

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

৩৫. অতঃপর সেখানে যেসব মুমিন ছিল আমরা তাদেরকে বের করে নিয়ে আসলাম।

তাফসীরে আহসানুল বায়ান

(৩৫) সেখানে যারা বিশ্বাসী ছিল, আমি তাদেরকে উদ্ধার করেছিলাম।(1)

(1) অর্থাৎ, আযাব আসার পূর্বে আমি তাদেরকে সেখান থেকে বের হয়ে যেতে নির্দেশ দিয়ে ছিলাম; যাতে তারা আযাব থেকে বেঁচে যায়।