مُّسَوَّمَةً عِندَ رَبِّكَ لِلۡمُسۡرِفِينَ

মুছাওয়ামাতান ‘ইন্দা রব্বিকা লিলমুছরিফীন।উচ্চারণ

যা আপনার রবের কাছে সীমালংঘনকারীদের জন্য চিহ্নিত আছে। ৩২ তাফহীমুল কুরআন

যাতে তোমার প্রতিপালকের পক্ষ হতে বিশেষ চিহ্ন দেওয়া আছে সীমালংঘনকারীদের জন্য।মুফতী তাকী উসমানী

যা সীমালংঘনকারীদের জন্য চিহ্নিত তোমার রবের নিকট হতে ।মুজিবুর রহমান

যা সীমাতিক্রমকারীদের জন্যে আপনার পালনকর্তার কাছে চিহ্নিত আছে।মাওলানা মুহিউদ্দিন খান

‘যা সীমালংঘনকারীদের জন্যে চিহ্নিত তোমার প্রতিপালকের নিকট হতে।’ ইসলামিক ফাউন্ডেশন

‘যা তোমার রবের পক্ষ থেকে চি‎‎‎হ্নিত সীমালংঘনকারীদের জন্য’।আল-বায়ান

যা তোমার প্রতিপালকের নিকট চিহ্নিত হয়ে আছে সীমালঙ্ঘনকারীদের জন্য।তাইসিরুল

যা অমিতাচারীদের জন্য নির্ধারিত রয়েছে তোমার প্রভুর কাছে।মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

৩২

অর্থাৎ কোন্ পাথরটি কোন অপরাধীর মস্তক চূর্ণ করবে আপনার রবের পক্ষ থেকে তা ঐ পাথরের গায়ে চিহ্নিত করা হয়েছে। সূরা হূদ ও আল হিজরে এ আযাবের যে বিস্তারিত বিবরণ দেয়া হয়েছে তা হচ্ছে, তাদের জনপদসমূহ ধ্বংস করে দেয়া হয়েছে এবং ওপর থেকে পোড়ানো মাটির পাথর বর্ষণ করা হয়েছে। এ থেকে ধারণা করা যায় যে, প্রচণ্ড ভূমিকম্পে গোটা অঞ্চল উলটপালট করে দেয়া হয়েছে এবং যারা ভূমিকম্প থেকে রক্ষা পেয়ে পালিয়েছিলো আগ্নেয়গিরির লাভার সাথে নির্গত পাথর-বৃষ্টি তাদেরকে ধ্বংস করে দিয়েছে।

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

৩৪. যা সীমালঙ্ঘনকারীদের জন্য চিহ্নিত আপনার রবের কাছ থেকে।(১)

(১) ফেরেশতারা বলল, যা আল্লাহর পক্ষ থেকে বিশেষ চিহ্নযুক্ত ছিল অথবা প্রত্যেক কংকরের গায়ে সেই ব্যক্তির নাম লিখিত ছিল, যাকে ধ্বংস করার জন্যে কংকরটি প্রেরিত হয়েছিল। সে যেদিকে পলায়ন করেছে, কংকরও তার পশ্চাদ্ধাবন করেছে। (কুরতুবী; ফাতহুল কাদীর)

তাফসীরে আহসানুল বায়ান

(৩৪) যা সীমালংঘনকারীদের জন্য তোমার প্রতিপালকের নিকট চিহ্নিত।’ (1)

(1) مُسَوَّمَةً (নামাঙ্কিত বা চিহ্নিত) এগুলোর বিশেষ চিহ্ন ছিল, যার দ্বারা সেগুলো চিনা যেত। অথবা সেগুলো আযাবের জন্য নির্দিষ্ট ছিল। কেউ কেউ বলেছেন, যে কাঁকর দিয়ে যার মৃত্যু ঘটার ছিল, সেই কাঁকরের উপর তার নাম লেখা ছিল। مُسْرِفِيْنَ (সীমালংঘনকারী); যারা শিরক ও ভ্রষ্টতায় বড়ই বেড়ে যায় এবং অবাধ্যতা ও পাপাচরণে সীমালঙ্ঘন করে।