إِنَّمَا تُوعَدُونَ لَصَادِقٞ

ইন্নামা-তূ‘আদূনা লাসা-দিক।উচ্চারণ

প্রকৃত ব্যাপার হলো, তোমাদেরকে যে জিনিসের ভীতি প্রদর্শন করা হচ্ছে তা সত্য। তাফহীমুল কুরআন

তোমাদেরকে যে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে তা নিশ্চিত সত্যমুফতী তাকী উসমানী

তোমাদেরকে প্রদত্ত প্রতিশ্রুতি অবশ্যই সত্য।মুজিবুর রহমান

তোমাদের প্রদত্ত ওয়াদা অবশ্যই সত্য।মাওলানা মুহিউদ্দিন খান

তোমাদেরকে প্রদত্ত প্রতিশ্রুতি অবশ্যই সত্য। ইসলামিক ফাউন্ডেশন

তোমরা যে ওয়াদাপ্রাপ্ত হয়েছ তা অবশ্যই সত্য।আল-বায়ান

তোমাদেরকে যার ও‘য়াদা দেয়া হয়েছে তা অবশ্যই সত্য।তাইসিরুল

নিঃসন্দেহ তোমাদের প্রতি যা ওয়াদা করা হয়েছিল তা অবশ্যই সত্য, --মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

মূল আয়াতে تُوعَدُونَ ব্যবহার করা হয়েছে। এ শব্দটি যদি মূল ধাতু وعد থেকে গঠিত হয়ে থাকে, তাহলে তার অর্থ হবে তোমাদেরকে যে বিষয়ের প্রতিশ্রুতি দেয়া হচ্ছে, আর যদি وعيد থেকে গঠিত হয়ে থাকে তাহলে অর্থ হবে, “তোমাদেরকে যে জিনিসের ভয় দেখানো হচ্ছে।” ভাষাগতভাবে দু’টি অর্থই যথাযথ ও নির্ভুল। কিন্তু প্রয়োগ ক্ষেত্রের সাথে দ্বিতীয় অর্থটিই অধিক সামঞ্জস্যপূর্ণ। কারণ, যারা কুফর, শিরক ও পাপাচারে ডুবে ছিল এবং কখনো নিজ কৃতকর্মের প্রতিফল পেতে হবে এবং সেজন্য জবাবদিহির সম্মুখীন হতে হবে একথা মানতে প্রস্তুত ছিল না এখানে তাদেরকে সম্বোধন করে কথা বলা হয়েছে। এ কারণে আমরা تُوعَدُونَ শব্দটিকে প্রতিশ্রুতি অর্থে গ্রহণ না করে ভীতি অর্থে গ্রহণ করেছি।

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

৫. তোমাদেরকে প্রদত্ত প্রতিশ্রুতি অবশ্যই সত্য।

তাফসীরে আহসানুল বায়ান

(৫) তোমাদেরকে দেওয়া প্রতিশ্রুতি অবশ্যই সত্য।