قَالُوٓاْ إِنَّآ أُرۡسِلۡنَآ إِلَىٰ قَوۡمٖ مُّجۡرِمِينَ

ক-লূইন্নাউরছিলনাইলা-কাওমিম মুজরিমীন।উচ্চারণ

তারা বললোঃ আমাদেরকে একটি পাপী জাতির কাছে পাঠানো হয়েছে। ৩১ তাফহীমুল কুরআন

তারা বলল, আমাদেরকে এক অপরাধী সম্প্রদায়ের কাছে পাঠানো হয়েছে।মুফতী তাকী উসমানী

তারা বললঃ আমাদেরকে এক অপরাধী সম্প্রদায়ের নিকট প্রেরণ করা হয়েছে।মুজিবুর রহমান

তারা বললঃ আমরা এক অপরাধী সম্প্রদায়ের প্রতি প্রেরিত হয়েছি,মাওলানা মুহিউদ্দিন খান

এরা বলল, ‘আমাদেরকে এক অপরাধী সম্প্রদায়ের প্রতি প্রেরণ করা হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন

তারা বলল, ‘আমরা এক অপরাধী কওমের প্রতি প্রেরিত হয়েছি’।আল-বায়ান

তারা বলল- ‘আমাদেরকে এক অপরাধী জাতির কাছে পাঠানো হয়েছে।তাইসিরুল

তারা বললে -- "আমাদের অবশ্য প্রেরণ করা হয়েছে এক অপরাধী লোকদের প্রতি, --মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

৩১

অর্থাৎ লূতের (আ) জাতি। তাদের অপরাধ এতটা বৃদ্ধি পেয়েছিলো যে, ‘অপরাধী জাতি’ শুধু এ শব্দটাই জাতি হিসেবে তাদের পরিচয়ের জন্য যথেষ্ট ছিল। এর আগে কুরআন, মজীদের নিম্ন বর্ণিত স্থানসমূহে এ বিষয়ে উল্লেখ করা হয়েছে। তাফহীমুল কুরআন, সূরা সা’দ আয়াত ৮০ থেকে ৮৪; হূদ, ৭৩ থেকে ৮৩ সূরা আল আম্বিয়া, আয়াত ৭৪, ৭৫; সূরা আশ’শুয়ারা, ১৬০ থেকে ১৭৫; আন নামল, ৫৪ থেকে ৫৮ ও ৬৩ থেকে ৬৮; সূরা সাফফাত, ১৩৩ থেকে ১৩৮ টীকাসহ।

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

৩২. তারা বলল, নিশ্চয় আমরা এক অপরাধী সম্প্রদায়ের প্রতি প্রেরিত হয়েছি।

তাফসীরে আহসানুল বায়ান

(৩২) তারা বলল, ‘আমাদেরকে এক অপরাধী সম্প্রদায়ের নিকট প্রেরণ করা হয়েছে। (1)

(1) এ থেকে লুত (আঃ)-এর সেই সম্প্রদায়কে বুঝানো হয়েছে, যাদের সবচেয়ে বড় অপরাধ ছিল সমলিঙ্গী ব্যভিচার (পুরুষের পায়ুমৈথুন)।