ক-লা ফামা-খাতবুকুম আইয়ুহাল মুরছালূন।উচ্চারণ
ইবরাহীম বললোঃ হে আল্লাহর প্রেরিত দূতগণ, আপনাদের অভিপ্রায় কি? ৩০ তাফহীমুল কুরআন
ইবরাহীম বলল, ওহে আল্লাহ-প্রেরিত ফেরেশতাগণ! তোমাদের গুরু কার্যটি কী?মুফতী তাকী উসমানী
সে (ইবরাহীম) বললঃ হে প্রেরিত মালাইকা/ফেরেশতাগণ! আপনাদের বিশেষ কাজ কি?মুজিবুর রহমান
ইব্রাহীম বললঃ হে প্রেরিত ফেরেশতাগণ, তোমাদের উদ্দেশ্য কি?মাওলানা মুহিউদ্দিন খান
ইব্রাহীম বলল, ‘হে ফেরেশতাগণ ! তোমাদের বিশেষ কাজ কী ?’ ইসলামিক ফাউন্ডেশন
ইবরাহীম বলল, ‘হে প্রেরিত ফেরেশতাগণ, তোমাদের উদ্দেশ্য কী?আল-বায়ান
ইবরাহীম বলল- ‘ওহে আল্লাহর দূতগণ (ফেরেশতারা)! তোমাদের কাজ কী (এখন)?’তাইসিরুল
তিনি বললেন -- "তাহলে তোমাদের বিশেষ বার্তা কি, হে বার্তাবাহকগণ?"মাওলানা জহুরুল হক
৩০
মানুষের আকৃতিতে ফেরেশতাদের আগমন যেহেতু কোন বড় গুরুত্বপূর্ণ কাজের জন্য হয়ে থাকে তাই তাদের আগমনের উদ্দেশ্য অবহিত হওয়ার জন্য হযরত ইবরাহীম আলাইহিস সালাম خطب শব্দ ব্যবহার করেছেন। আরবী ভাষায় خطب শব্দটি কোন মামুলি কাজের জন্য ব্যবহৃত হয় না, বরং কোন বড় গুরুত্বপূর্ণ কাজ বুঝাতে ব্যবহৃত হয়।
৩১. ইবরাহীম বললেন, হে প্রেরিত ফেরেশতাগণ! তোমাদের বিশেষ কাজ(১) কি?
(১) এই কথোপকথনের মধ্যে ইবরাহীম আলাইহিস সালাম জানতে পারলেন যে, আগন্তুক মেহমানগণ আল্লাহর ফেরেশতা। আর মানুষের আকৃতিতে ফেরেশতাদের আগমন যেহেতু কোন বড় গুরুত্বপূর্ণ কাজের জন্য হয়ে থাকে। তাই তাদের আগমনের উদ্দেশ্য অবহিত হওয়ার জন্য ইবরাহীম আলাইহিস সালাম خطب শব্দ ব্যবহার করেছেন। আরবী ভাষায় خطب শব্দটি কোন মামুলি কাজের জন্য ব্যবহৃত হয় না, বরং কোন বড় গুরুত্বপূর্ণ কাজ বুঝাতে ব্যবহৃত হয়। তিনি জিজ্ঞেস করলেন, আপনারা কী অভিযানে আগমন করেছেন? উত্তরে তারা লুত আলাইহিস সালাম-এর সম্প্রদায়ের ওপর মাটির তৈরী প্রস্তর (কংকর) বর্ষণের আযাব নাযিল করার কথা বলল। (দেখুন: কুরতুবী; আত তাহরীর ওয়াত তানওয়ীর)
(৩১) সে (ইব্রাহীম) বলল, ‘হে প্রেরিত (ফিরিশতা)গণ! তোমাদের বিশেষ কাজ কি?’ (1)
(1) خَطْبٌ ব্যাপার, ঘটনা। অর্থাৎ, এই সুসংবাদ ছাড়া তোমাদের আর কি কাজ ও উদ্দেশ্য আছে, যার জন্য তোমরা প্রেরিত হয়েছ?