ফামাছতাতা-‘ঊ মিন কিয়া-মিওঁ ওয়ামা-ক-নূমুনতাসিরীন।উচ্চারণ
এরপর উঠে দাঁড়ানোর শক্তিও তাদের থাকলো না এবং তারা নিজেদের রক্ষা করতেও সক্ষম ছিল না। ৪২ তাফহীমুল কুরআন
ফলে তারা না পারল উঠে দাঁড়াতে আর না ছিল তারা আত্মরক্ষায় সক্ষম।মুফতী তাকী উসমানী
তারা উঠে দাঁড়াতে পারলনা এবং তা প্রতিরোধ করতেও পারলনা।মুজিবুর রহমান
অতঃপর তারা দাঁড়াতে সক্ষম হল না এবং কোন প্রতিকারও করতে পারল না।মাওলানা মুহিউদ্দিন খান
এরা উঠে দাঁড়াতে পারল না এবং তা প্রতিরোধ করতেও পারল না। ইসলামিক ফাউন্ডেশন
অতঃপর তারা উঠে দাঁড়াতে পারল না এবং প্রতিরোধও করতে পারল না।আল-বায়ান
তারা (পায়ের ভরে) উঠে দাঁড়াতেও পারল না আর আত্মরক্ষা করতেও পারল না।তাইসিরুল
তাদের আর দাঁড়াবার ক্ষমতা রইল না, আর তারা সাহায্যপ্রাপ্ত হতেও পারে নি।মাওলানা জহুরুল হক
৪২
মূল আয়াতাংশ হচ্ছে مَا كَانُوا مُنْتَصِرِينَ । আরবী ভাষায় انتصار শব্দটি দু’টি অর্থে ব্যবহৃত হয়। এর একটি অর্থ হচ্ছে নিজেকে কারো আক্রমণ থেকে রক্ষা করা। অপর অর্থটি হচ্ছে হামলাকারী থেকে প্রতিশোধ নেয়া।
৪৫. অতঃপর তারা উঠে দাঁড়াতে পারল না এবং প্রতিরোধ করতেও পারল না।
(৪৫) তারা উঠে দাঁড়াতে পারল না(1) এবং তা প্রতিরোধ করতেও পারল না। (2)
(1) পালানো তো দূরের কথা।
(2) অর্থাৎ, আল্লাহর শাস্তি থেকে নিজেদেরকে রক্ষা করতে পারল না।