ওয়া কাওমা নূহিম মিন কাবলু ইন্নাহুম ক-নূকাওমান ফা-ছিকীন।উচ্চারণ
আর এদের সবার পূর্বে আমি নূহের কওমকে ধ্বংস করেছিলাম। কারণ তারা ছিল ফাসেক। তাফহীমুল কুরআন
তারও আগে আমি নূহের সম্প্রদায়কে পাকড়াও করেছিলাম। #%১৬%# নিশ্চয়ই তারা ছিল এক অবাধ্য সম্প্রদায়।মুফতী তাকী উসমানী
আমি ধ্বংস করেছিলাম তাদের পূর্বে নূহের সম্প্রদায়কে, তারা ছিল সত্যত্যাগী সম্প্রদায়।মুজিবুর রহমান
আমি ইতিপূর্বে নূহের সম্প্রদায়কে ধ্বংস করেছি। নিশ্চিতই তারা ছিল পাপাচারী সম্প্রদায়।মাওলানা মুহিউদ্দিন খান
আমি ধ্বংস করেছিলাম এদের পূর্বে নূহের সম্প্রদায়কে, এরা তো ছিল সত্যত্যাগী সম্প্রদায়।ইসলামিক ফাউন্ডেশন
আর ইতঃপূর্বে নূহের কওমকেও (আমি ধ্বংস করে দিয়েছিলাম)। নিশ্চয় তারা ছিল ফাসিক কওম।আল-বায়ান
ইতোপূর্বে আমি নূহের জাতিকে ধ্বংস করেছিলাম, তারা ছিল এক পাপাচারী জাতি।তাইসিরুল
আর পূর্বকালীন নূহের লোকদলকেও। নিঃসন্দেহ তারা ছিল সত্যত্যাগী জাতি।মাওলানা জহুরুল হক
হযরত নূহ আলাইহিস সালাম ও তাঁর সম্প্রদায়ের বৃত্তান্ত বিস্তারিতভাবে সূরা হুদে (১১ : ২৫-৪৮) গত হয়েছে।
৪৬. আর (ধ্বংস করেছিলাম) এদের আগে নূহের সম্প্রদায়কে, নিশ্চয় তারা ছিল ফাসেক সম্প্রদায়।
(৪৬) (আমি ধ্বংস করেছিলাম) তাদের পূর্বে নূহের সম্প্রদায়কে, নিশ্চয় তারা ছিল সত্যত্যাগী সম্প্রদায়। (1)
(1) নূহ (আঃ)-এর সম্প্রদায় আ’দ, ফিরাউন এবং সামূদ ইত্যাদি সম্প্রদায়ের বহু পূর্বে অতিবাহিত হয়েছে। তারাও আল্লাহর আনুগত্য করার পরিবর্তে তাঁর অবাধ্যতার পথ অবলম্বন করেছিল। পরিশেষে তাদেরকে প্লাবনে ডুবিয়ে দেওয়া হল।