ওয়াল আর দা ফারশ-হা-ফানি‘মাল মা-হিদূন।উচ্চারণ
যমীনকে আমি বিছিয়ে দিয়েছি। আমি উত্তম সমতলকারী। ৪৫ তাফহীমুল কুরআন
আমি ভূমিকে বিছিয়ে দিয়েছি। সুতরাং আমি কত উত্তম করে বিছাই!মুফতী তাকী উসমানী
এবং আমি ভূমিকে বিছিয়ে দিয়েছি; আমি কত সুন্দরভাবে বিছিয়েছি এটা।মুজিবুর রহমান
আমি ভূমিকে বিছিয়েছি। আমি কত সুন্দরভাবেই না বিছাতে সক্ষম।মাওলানা মুহিউদ্দিন খান
আর ভ‚মি, আমি একে বিছিয়ে দিয়েছি, আমি কত সুন্দর প্রসারণকারী! ইসলামিক ফাউন্ডেশন
আর আমি যমীনকে বিছিয়ে দিয়েছি। আমি কতইনা সুন্দর বিছানা প্রস্তুতকারী!আল-বায়ান
আর যমীন- তাকে আমিই বিছিয়েছি, আমি কতই না সুন্দর (সমতল) প্রসারণকারী!তাইসিরুল
আর পৃথিবী -- আমরা একে বিছিয়ে দিয়েছি, কাজেই কত সুন্দর এই বিস্তারকারী!মাওলানা জহুরুল হক
৪৫
১৮নং টীকায় এর ব্যাখ্যা করা হয়েছে। আরো ব্যাখ্যার জন্য দেখুন তাফহীমুল কুরআন, আন নামল, টীকা, ৭৪; সূরা ইয়াসীনের ব্যাখ্যা, টীকা ২৯ এবং আয যুখরূফ, টীকা ৭ থেকে ১০।
৪৮. আর যমীন, আমরা তাকে বিছিয়ে দিয়েছি, অতঃপর কত সুন্দর ব্যবস্থাপনাকারী(১) (আমরা)!
(১) مَاهِدُونَ শব্দের অর্থ দুটি। এক. বিছানার মত সুন্দরভাবে বিছিয়ে দেয়া। দুই. সুন্দর ব্যবস্থাপনা তৈরী করা (দেখুন, কুরতুবী)।
(৪৮) এবং আমি ভূমিকে বিছিয়ে দিয়েছি, (1) আমি কত সুন্দর বিস্তারকারী!
(1) অর্থাৎ, বিছানার ন্যায় তা আমি বিছিয়ে দিয়েছি।